
ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (আইইউবি) মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন বিভাগ আয়োজিত দুই দিনের আন্তর্জাতিক সম্মেলন ‘দ্য নেশন অ্যান্ড ইটস ইমাজিনেশনস: কালচার অ্যান্ড ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিজ ইন বাংলাদেশ’ শেষ হলো গতকাল শুক্রবার। সম্মেলনে দেশ-বিদেশের শিক্ষক, গবেষক, শিক্ষার্থী ও পেশাজীবীরা অংশ নেন। গণমাধ্যম, সংস্কৃতি ও সৃজনশীল শিল্প কীভাবে সমকালীন জাতীয় পরিচয়, চিন্তা ও অর্থনীতিকে প্রভাবিত করছে, তা নিয়ে দুই দিনে আলোচনা হয়।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) উদ্বোধনী অধিবেশনে উপস্থিত ছিলেন আইইউবির উপাচার্য ড. ম তামিম, উপ-উপাচার্য অধ্যাপক ড. ড্যানিয়েল ডব্লিউ লুন্ড এবং স্কুল অব লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের ডিন অধ্যাপক ড. বখতিয়ার আহমেদ। প্রথম দিনের কি-নোট বক্তব্য উপস্থাপন করেন অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব অ্যাডেলেইডের কলেজ অব ক্রিয়েটিভ আর্টস, ডিজাইন অ্যান্ড হিউম্যানিটিজের প্রোভিসি অধ্যাপক ক্রেইগ ব্যাটি। তিনি সৃজনশীল চর্চা ও গবেষণায় নতুন ভাবনার গুরুত্ব তুলে ধরেন। দ্বিতীয় দিনের শুরুতে কি-নোট বক্তব্য উপস্থাপন করেন অধ্যাপক লুন্ড। তিনি গণমাধ্যম, দর্শক-অনুভূতি ও কগনিটিভ ডিসোন্যান্স নিয়ে আলোচনা করেন।
দুই দিনে চারটি সমান্তরাল সেশনে ৩৬টি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হয়। এসব প্রবন্ধে ডিজিটাল অর্থনীতি, প্ল্যাটফর্ম শ্রম, গণমাধ্যমের বিশ্বায়ন, সংস্কৃতি উৎপাদন, জেন্ডার ও উপস্থাপন, সামাজিক যোগাযোগমাধ্যমে তরুণদের পরিচয়, লোকসংস্কৃতি, চলচ্চিত্র ও ভিজ্যুয়াল মিডিয়া, নগর উপসংস্কৃতি ও রাজনৈতিক প্রতীক ইত্যাদি নানা বিষয় উঠে আসে। সম্মেলনে তিনটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়, যেখানে প্রযুক্তির প্রভাব, সৃজনশীল খাতের পরিবর্তনশীল বাস্তবতা এবং দেশের চলচ্চিত্রশিল্পের ভবিষ্যৎ ও চ্যালেঞ্জ নিয়ে মতবিনিময় হয়।
দ্বিতীয় দিনে ‘ক্রিয়েটিভ প্র্যাকটিস রিসার্চ: প্র্যাকটিক্যাল ওয়ার্কশপ অব ইমাজিনেশন ইন অ্যাকশন’ শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। পাশাপাশি প্রদর্শিত হয় চলচ্চিত্র ‘দেলুপি’ (২০২৫)। প্রথম দিন সন্ধ্যায় আয়োজিত নৈশভোজে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে বাংলাদেশ কালচারাল অ্যান্ড ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিজ রিসার্চ গ্রুপ। বাংলাদেশে সংস্কৃতি ও সৃজনশীল শিল্প নিয়ে গবেষণায় নিবেদিত প্রথম সংগঠিত প্ল্যাটফর্ম এটি।
সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ, বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও গবেষকেরা অংশ নেন।
আয়োজকদের আশা, এই আয়োজন গণমাধ্যম, সংস্কৃতি ও সৃজনশীল শিল্প নিয়ে সমকালীন আলোচনা এগিয়ে নিতে এবং গবেষণা ও পেশাজগতের মধ্যে সংযোগ বাড়াতে সহায়ক হবে।

রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ‘কলেজ’ শাখায় আগামীকাল রোববার থেকে তিন দিন অফলাইন (সশরীরে) ও তিন দিন অনলাইন ক্লাস অনুষ্ঠিত হবে। আজ শনিবার প্রতিষ্ঠানের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মাজেদা বেগমের সই করা এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে।
৯ মিনিট আগে
দেশের তরুণেরা এখন কেবল স্বপ্ন দেখেই থেমে নেই, সেই স্বপ্নকে গবেষণায় রূপ দিচ্ছে। এর অনন্য উদাহরণ আরমান সৈকত। ঢাকার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক সম্পন্ন করে তিনি এখন দক্ষিণ কোরিয়ার কোরিয়া বিশ্ববিদ্যালয়ে কোয়ান্টাম ইনফরমেশন ফিজিকসে পিএইচডি করছেন।
১০ ঘণ্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন মো. রাকিব উজ জামান। ৪৪তম বিসিএসে উত্তীর্ণ সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত আছেন। পরবর্তীকালে আবারও ৪৫তম বিসিএসের মৌখিক পরীক্ষায় অংশ নেন। তাঁর অভিজ্ঞতার আলোকে নমুনা ভাইভা তুলে ধরেছেন তিনি।
১০ ঘণ্টা আগে
আলোচনায় বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অংশীদারত্ব বৃদ্ধি, একাডেমিক বিনিময় কর্মসূচি সম্প্রসারণ, যৌথ ডিগ্রি প্রোগ্রাম চালু এবং দূরশিক্ষণ ব্যবস্থার উন্নয়ন নিয়েও আলোচনা হয়। একই সঙ্গে শিক্ষা কার্যক্রমকে শ্রমবাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ...
১ দিন আগে