ব্র্যাক ইউনিভার্সিটির ১৫তম সমাবর্তনে ৩১ শিক্ষার্থী বিভিন্ন ক্যাটাগরিতে স্বর্ণপদক লাভ করেছেন। গতকাল সোমবার (২০ মার্চ) বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে এই সমাবর্তন অনুষ্ঠিত হয়। এবারের সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের ৪ হাজার ৮৮৯ জন শিক্ষার্থী সনদ লাভ করেছেন। সমাবর্তনে বক্তা ছিলেন মেডট্রনিকের সাবেক চেয়ারম্যান এবং প্রধান নির্বাহী কর্মকর্তা ওমর ইশরাক।
সমাবর্তনে প্রধান অতিথি হিসেবে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি গ্র্যাজুয়েটদের মধ্যে চ্যান্সেলর স্বর্ণপদক বিতরণ করেন। অনুষ্ঠানে ভাইস-চ্যান্সেলর স্বর্ণপদক বিতরণ করেন ব্র্যাক ইউনিভার্সিটির প্রো-ভাইস-চ্যান্সেলর এবং ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর অধ্যাপক সৈয়দ মাহফুজুল আজিজ। অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ব্র্যাক ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারপারসন তামারা হাসান আবেদ।
সমাবর্তনে শিক্ষামন্ত্রী দিপু মনি বলেন, ‘প্রতিষ্ঠার পর থেকে ব্র্যাক ইউনিভার্সিটি মানসম্পন্ন শিক্ষা প্রদানের মাধ্যমে দক্ষ গ্র্যাজুয়েট তৈরি করছে। স্যার ফজলে হাসান আবেদ বাংলাদেশ এবং বিশ্বের জন্য যোগ্য নেতৃত্ব তৈরি করতে একটি বিশ্ববিদ্যালয় তৈরি করতে চেয়েছিলেন। ব্র্যাক বিশ্ববিদ্যালয় দক্ষতার সঙ্গে সেই কাজটি করে চলেছে।’
ব্র্যাক ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারপারসন তামারা হাসান আবেদ বলেন, ‘আমাদের গ্র্যাজুয়েটরা হবেন প্রাণশক্তিতে ভরপুর। আশা করি তাঁরা সততার ও নৈতিকতার সঙ্গে পেশাগত জীবনকে পরিচালনা করবেন।’
প্রো-ভাইস-চ্যান্সেলর এবং ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর অধ্যাপক সৈয়দ মাহফুজুল আজিজ বলেন, ‘একটি ভবিষ্যৎমুখী প্রতিষ্ঠান হিসেবে ব্র্যাক ইউনিভার্সিটির লক্ষ্য হচ্ছে শিক্ষার্থীদের মধ্যে সহানুভূতি, সৃজনশীলতা এবং শিল্পোদ্যোগের উন্মেষে সহায়তা করা। যেন তাঁরা সফল হতে পারেন এবং আগামী নেতৃত্ব হিসেবে নিজেদের গড়ে তুলতে পারেন।’
সমাবর্তন বক্তা ওমর ইশরাক বলেন, ‘দীর্ঘমেয়াদি লক্ষ্য পার্থক্য গড়ে দেয় এবং গ্র্যাজুয়েটদের উচিত জীবনের লক্ষ্য অর্জনের সঙ্গে সঙ্গে সারা জীবন শেখার প্রতি নিবেদিত থাকা, নিত্যনতুন জ্ঞান সম্পর্কে অবহিত থাকা এবং জীবনের চ্যালেঞ্জগুলির সঙ্গে মানিয়ে নেওয়া।’

উৎসবমুখর পরিবেশে উদ্যাপিত হলো আজকের পত্রিকার পাঠক ও শুভাকাঙ্ক্ষীদের তারুণ্যনির্ভর প্ল্যাটফর্ম ‘পাঠকবন্ধু’র দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী। আলোকিত সমাজ গঠনের প্রত্যয়ে ২০২৪ সালের ২ মে যাত্রা শুরু করা সংগঠনটি দুই বছর পূর্ণ করে তৃতীয় বর্ষে পদার্পণ করেছে।
১৭ ঘণ্টা আগে
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) সাভার বিরুলিয়া ‘ড্যাফোডিল স্মার্ট সিটি’ ক্যাম্পাসে টেকসই জ্বালানি ব্যবহার, পরিবেশ সুরক্ষা এবং কার্বন-নিরপেক্ষ ক্যাম্পাস গঠনের লক্ষ্যে একটি আধুনিক স্মার্ট বায়োগ্যাস প্ল্যান্ট উদ্বোধন করা হয়েছে।
১৭ ঘণ্টা আগে
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মিড-ডে মিল কর্মসূচিতে শিক্ষার্থীদের জন্য নিরাপদ, পুষ্টিকর ও মানসম্মত খাদ্য নিশ্চিতে মায়েদের সমন্বয়ে বিদ্যালয়ভিত্তিক পাঁচ সদস্যবিশিষ্ট ‘গার্ডিয়ান কমিটি’ গঠনের নির্দেশ দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
১ দিন আগে
২০২৬-২৭ শিক্ষাবর্ষে আন্তর্জাতিক শিক্ষার্থীদের বৃত্তির আওতায় স্নাতকোত্তর, বিশেষায়ন ও পিএইচডি পর্যায়ে অধ্যয়নের সুযোগ দিচ্ছে কলম্বিয়া। ‘কলম্বিয়া গভর্নমেন্ট স্কলারশিপ-২০২৬’ এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের এই সুযোগ দেওয়া হবে।
১ দিন আগে