
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ১০ আগস্ট সারা দেশে একযোগে প্রকাশ করা হবে।
আজ সোমবার (২৭ জুলাই) বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে স্বাক্ষর করেছেন বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৬-এর ফলাফল আগামী ১০ আগস্ট সারা দেশে একযোগে প্রকাশ করা হবে। ফলাফল সংগ্রহ ও দেখার নিয়মাবলি পরবর্তী সময়ে পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা গত ২১ এপ্রিল শুরু হয়ে চলে ২০ মে পর্যন্ত। এরপর ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বছর পরীক্ষার্থী ছিল ১৮ লাখ ৫৭ হাজারের বেশি।

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) তিন মাসব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। ‘প্রতিবেদনের পথে ১.০’ শীর্ষক এ প্রশিক্ষণের আয়োজন করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (বেরোবিসাস)।
৫ ঘণ্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন দেশের অনেক শিক্ষার্থীর। সেই স্বপ্নপূরণের পথে ভর্তি পরীক্ষা গুরুত্বপূর্ণ একটি ধাপ। তীব্র প্রতিযোগিতার এই পরীক্ষায় কয়েকটি নম্বরের ব্যবধানেও বদলে যেতে পারে মেধাক্রম, পছন্দের বিষয় বা কাঙ্ক্ষিত অনুষদে ভর্তির সুযোগ। তাই শেষ মুহূর্তে কত ঘণ্টা পড়া হলো, তার চেয়ে বেশি...
৫ ঘণ্টা আগে
পর্তুগালের ইউনিভার্সিটি অব পোর্তোতে ২০২৭-২৮ শিক্ষাবর্ষে বৃত্তির সুযোগ রয়েছে। দেশি-বিদেশি শিক্ষার্থীরা এসব বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে বিভিন্ন বৃত্তি দেওয়া হবে। আর্থিক সংকট যেন উচ্চশিক্ষার পথে বাধা না হয়, সে লক্ষ্যেই এসব বৃত্তি দেওয়া হয়।
৭ ঘণ্টা আগে
আগামী শিক্ষাবর্ষের মাধ্যমিক স্তরের পাঠ্যবইয়ে ইতিহাসের পাঠে পরিবর্তন আসছে। নতুন করে যুক্ত হচ্ছে ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঘটনাপ্রবাহ, ১৯৯০ সালের গণ-অভ্যুত্থানে প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক ভূমিকা। পাশাপাশি যুক্ত হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ নিবন্ধ।
১১ ঘণ্টা আগে