প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা-২০২৬ সুষ্ঠুভাবে আয়োজন করতে আন্তমন্ত্রণালয় স্টিয়ারিং কমিটি গঠন করেছে সরকার। প্রতিযোগিতা সফলভাবে আয়োজনের জন্য বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার মধ্যে সমন্বয়, তদারকি, প্রয়োজনীয় দিকনির্দেশনা এবং সহযোগিতা নিশ্চিত করতে ১৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
আজ রোববার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি মাধ্যমিক-১ শাখা থেকে জারি করা এক অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়। এতে স্বাক্ষর করেন সিনিয়র সহকারী সচিব শিরীন আক্তার।
অফিস আদেশের তথ্য অনুযায়ী, শিক্ষামন্ত্রী কমিটির সভাপতি এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
কমিটির অন্য সদস্যরা হলেন—তথ্য ও সম্প্রচারমন্ত্রী, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী, শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব, অর্থ বিভাগের সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন), বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি, এফবিসিসিআইর সভাপতি এবং বিজিএমইএর সভাপতি।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় তরুণ লেখক সংঘের নতুন কার্যবর্ষের কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি পদে মোছা. সাদিয়া সুলতানা রিমি এবং সাধারণ সম্পাদক পদে মো. মোসাব্বীর হোসেন মনোনীত হয়েছেন।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রে ২০২৭ সালের বিভিন্ন বৃত্তির জন্য আবেদন আহ্বান করা হয়েছে। এসব বৃত্তিতে যুক্তরাষ্ট্রের নাগরিক, স্থায়ী বাসিন্দা ও আন্তর্জাতিক শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। ২০২৭-২৮ শিক্ষাবর্ষে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে পড়াশোনার জন্য পূর্ণ ও আংশিক অর্থায়নের সুযোগ রয়েছে।
৮ ঘণ্টা আগে
শিক্ষা ছুটি শেষে যোগদান না করা শিক্ষকদের কাছ থেকে ছুটিকালীন বেতন-ভাতা ফেরত না নেওয়ায় দেশের ২৪টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের আর্থিক ক্ষতি প্রায় ২৬ কোটি টাকা। এ ছাড়া বিধিবহির্ভূতভাবে জনবলকাঠামোর বাইরে পদোন্নতি দিয়ে বেতন-ভাতা পরিশোধে বিশ্ববিদ্যালয়গুলোর ক্ষতি ৪৭ কোটি টাকার বেশি।
১৪ ঘণ্টা আগে
রাজধানীর নটর ডেম কলেজের একাদশ শ্রেণিতে ভর্তির লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। আজ রোববার কলেজের ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়। ফল প্রকাশের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের আগামীকাল সোমবার (১৪ সেপ্টেম্বর) ভর্তি আবেদনের রোল নম্বর অনুযায়ী উপস্থিত থাকতে হবে...
১৭ ঘণ্টা আগে