উচ্চশিক্ষার স্বপ্ন যদি হয় গবেষণার পথে, আর গন্তব্য যদি হয় অস্ট্রেলিয়া, তাহলে দারুণ এক সুযোগ নিয়ে এসেছে মারডক ইউনিভার্সিটি। ২০২৭ সালের রিসার্চ ট্রেনিং প্রোগ্রাম (আরটিপি) বৃত্তির জন্য আবেদন শুরু হয়েছে। বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।
অস্ট্রেলিয়ান সরকারের অর্থায়নে পরিচালিত এই বৃত্তির আওতায় গবেষণাভিত্তিক মাস্টার্স বা পিএইচডি করার সুযোগ মিলবে। ২০২৭-২৮ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়টির সব গবেষণাভিত্তিক বিষয়ে আবেদন করা যাবে।
কেন মারডক বিশ্ববিদ্যালয়
গবেষণাকে কেন্দ্র করেই গড়ে উঠেছে মারডক ইউনিভার্সিটির পরিচিতি। বিশ্বের ৯০টির বেশি দেশের শিক্ষক ও গবেষক এখানে কাজ করছেন। আধুনিক গবেষণাগার, আন্তর্জাতিক গবেষণা প্রকল্প এবং সমাজের বাস্তব সমস্যার সমাধানভিত্তিক গবেষণায় অংশ নেওয়ার সুযোগ পাবেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়টির দাবি, তাদের গবেষণার মান বিশ্বের ৮১ শতাংশ গবেষণা প্রতিষ্ঠানের চেয়ে এগিয়ে। পাশাপাশি বিভিন্ন বিষয়ে বিশ্বের শীর্ষ ১০০ বিশ্ববিদ্যালয়ের তালিকাতেও রয়েছে তাদের অবস্থান। এখানে পড়াশোনার পাশাপাশি নেতৃত্ব, দলগত কাজ এবং পেশাগত দক্ষতা গড়ে তোলার সুযোগও রয়েছে।
আবেদনকারীকে গবেষণার সক্ষমতার প্রমাণ দেখাতে হবে। সাধারণত নিচের যেকোনো একটি যোগ্যতা থাকতে হবে—
আন্তর্জাতিক ও অস্ট্রেলিয়ার শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আলাদা আবেদনপত্র রয়েছে। আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ সম্পূর্ণ আবেদন গ্র্যাজুয়েট রিসার্চ অফিসে ই-মেইল করতে হবে। ই-মেইল: [email protected]
আবেদনের শেষ সময়: ৩০ সেপ্টেম্বর ২০২৬

বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে গ্রিন ইউনিভার্সিটির সাংবাদিকতা ও গণমাধ্যম যোগাযোগ বিভাগ, ব্যাচ-২৬২ কে (ফল-২০২৬) বরণ করে নিয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের পূর্বাচল আমেরিকান সিটির নিজস্ব ক্যাম্পাসে এই নবীনবরণ অনুষ্ঠিত হয়।
১ ঘণ্টা আগে
প্রাথমিকভাবে মনোনীত শিক্ষার্থীদের আগামী ১ অক্টোবর অফিস চলাকালীন সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। এ জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) ওয়েবসাইটে প্রকাশিত প্রধানমন্ত্রী স্বর্ণপদক মনোনয়ন ফরম অথবা বিজ্ঞপ্তির সঙ্গে দেওয়া ফরম নির্দেশনা অনুযায়ী পূরণ করে দুই সেট হার্ড কপি জমা দিতে হবে।
২ ঘণ্টা আগে
তরুণদের চাকরির বাজারে রাজনৈতিক হস্তক্ষেপ বা বৈষম্য মেনে নেওয়া হবে না। মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ নিশ্চিত করার পাশাপাশি সরকারের বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে শিক্ষার্থীদের মধ্যে তৈরি হওয়া উদ্বেগ সরকারকে দ্রুত নিরসনের করতে হবে। অন্যথায় শিক্ষার্থীরা অধিকার রক্ষায় আন্দোলনে যেতে বাধ্য হবে বলেও হুঁশিয়ারি...
২ ঘণ্টা আগে
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজের অধীনে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের অন-ক্যাম্পাস রেগুলার মাস্টার অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ) প্রোগ্রামের প্রথম সেমিস্টার পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।
৯ ঘণ্টা আগে