সিলেট সিটি করপোরেশন /অধিকাংশ কর্মচারী সময়মতো অফিসে অনুপস্থিত, প্রশাসক বললেন রোববার থেকে ব্যবস্থা
সরকারি নির্দেশনা অনুযায়ী রমজান মাসে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সকাল ৯টার মধ্যে কার্যালয়ে উপস্থিত থাকা আবশ্যক। বুধবার দায়িত্ব নিয়ে আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ৮টা ৫০ মিনিটে সিলেট সিটি করপোরেশনে যান নবনিযুক্ত প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী।