Ajker Patrika

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান সিসিক প্রশাসকের

সিলেট প্রতিনিধি
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান সিসিক প্রশাসকের
ডেঙ্গু প্রতিরোধে আয়োজিত পরিকল্পনা সভায় বক্তব্য দেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। ছবি: আজকের পত্রিকা

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, ডেঙ্গু প্রতিরোধে সিটি করপোরেশনের পাশাপাশি নগরবাসীকেও সচেতন হতে হবে। জনসচেতনতা ছাড়া ডেঙ্গু প্রতিরোধে শতভাগ সফলতা অর্জন করা কঠিন। এডিস মশার প্রজননস্থল ধ্বংসের পাশাপাশি নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।

আজ বুধবার বিকেলে নগর ভবনের সভাকক্ষে ডেঙ্গু প্রতিরোধে আয়োজিত পরিকল্পনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

সিসিক প্রশাসক বলেন, এখন ডেঙ্গুর মৌসুম। এ বিষয়ে প্রধানমন্ত্রী আগাম সতর্কতা ও প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের নির্দেশনা দিয়েছেন। তবে সিলেট সিটি করপোরেশন এর আগেই ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করে আসছে। এসব কার্যক্রমের পাশাপাশি নগরবাসীর সচেতনতা ও সহযোগিতা প্রয়োজন।

সভায় সভাপতিত্ব করেন সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার। প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম ইসলামের সঞ্চালনায় সভায় সিসিকের জনসংযোগ কর্মকর্তা নেহার রঞ্জন পুরকায়স্থসহ বিভিন্ন ওয়ার্ডের সচিবরা বক্তব্য দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত