
বাংলাদেশে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে নিজের চাচাকে গুলি করে হত্যা করার দায়ে গ্যানেট রোজারিও (৫৪) নামে এক মার্কিন নাগরিককে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন যুক্তরাষ্ট্রের একটি আদালত। গতকাল বৃহস্পতিবার (৭ মে) নিউইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্ট আদালতে এই রায় ঘোষণা করা হয়। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
এর আগে নিউইয়র্কের ব্রঙ্কসের বাসিন্দা গ্যানেট রোজারিও বাংলাদেশের মুন্সিগঞ্জে অন্য এক মার্কিন নাগরিককে হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছিলেন।
আদালতের নথি ও জবানবন্দি অনুযায়ী, গ্যানেট রোজারিও ও তাঁর চাচা মাইকেল রোজারিও (৭২) উভয়েই মূলত বাংলাদেশি এবং পরবর্তীতে তাঁরা যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব লাভ করেন। মুন্সিগঞ্জে নিজেদের পারিবারিক বসতভিটার মালিকানা নিয়ে চাচা-ভাতিজার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ২০২১ সালে পারিবারিক জমিজমা সংক্রান্ত এই বিরোধ মেটাতে দুজনেই বাংলাদেশে আসেন এবং ওই বাড়িতেই অবস্থান করছিলেন।
২০২১ সালের ১১ জুন সন্ধ্যায় গ্যানেট বাড়ির বাইরে চাচার শোবার ঘরের জানালার পাশে ধূমপান করছিলেন। ওই সময় ঘরের ভেতর থেকে চাচা মাইকেল তাঁকে উদ্দেশ্য করে অপমানজনক কথা বলছেন বলে শুনতে পান গ্যানেট। এতে চরম ক্ষিপ্ত হয়ে গ্যানেট ঘরের ভেতরে গিয়ে একটি শটগান নিয়ে পুনরায় বাইরে আসেন। তিনি চিৎকার করে বলেন, ‘তুমি আর কাল সকালের সূর্য দেখতে পারবে না’। এরপর বন্ধ জানালা দিয়ে গুলি চালান। শটগানের গুলি মাইকেল রোজারিওর পেটের ডান পাশে তলপেটে বিদ্ধ হয় এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
ওই ঘটনার পর ২০২৩ সালের জুলাই মাসে গ্যানেট যুক্তরাষ্ট্রে ফিরে যান। এরপর ২০২৪ সালের এপ্রিলে তাঁর বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে এই হত্যাকাণ্ডের অভিযোগ গঠন করা হয়।
মার্কিন বিচার বিভাগের ক্রিমিনাল ডিভিশনের অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল এ. টাইসেন ডুভা এবং নিউইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্টের অ্যাটর্নি জে ক্লেটন এই রায় ঘোষণা করেন।
এফবিআইয়ের লস অ্যাঞ্জেলেস ও নিউইয়র্ক ফিল্ড অফিস মামলাটির তদন্ত পরিচালনা করে। ঢাকায় মার্কিন দূতাবাসে নিযুক্ত এফবিআইয়ের লিগ্যাল অ্যাটাচে এবং বিচার বিভাগের অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এই মামলায় গুরুত্বপূর্ণ সহায়তা করে। তদন্তকাজে সার্বিক সহযোগিতার জন্য মার্কিন বিচার বিভাগ বাংলাদেশ সরকারের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

রাশিয়ার একটি মালবাহী জাহাজ রহস্যজনক বিস্ফোরণের পর ভূমধ্যসাগরে ডুবে যাওয়ার ঘটনায় নতুন করে আন্তর্জাতিক উদ্বেগ তৈরি হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করা হয়েছে, ‘উরসা মেজর’ নামের ওই জাহাজটি সম্ভবত উত্তর কোরিয়ার উদ্দেশে সাবমেরিনে ব্যবহৃত দুটি পারমাণবিক রিঅ্যাক্টরের যন্ত্র
১২ মিনিট আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের প্রকাশিত গোপন ইউএফও নথি ঘিরে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। বিশেষ করে একটি রহস্যময় ‘আট কোনা’ উড়ন্ত বস্তুর ভিডিওকে ঘিরে ধর্মীয় মহলে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে।
১ ঘণ্টা আগে
ভারত-বাংলাদেশ সম্পর্ক, সীমান্ত নিরাপত্তা ও তিস্তা প্রকল্পকে ঘিরে সাম্প্রতিক সময়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। আজ মঙ্গলবার (১২ মে) নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক সাপ্তাহিক ব্রিফিংয়ে এ বিষয়ে বিভিন্ন প্রশ্নের জবাব দেন। তিনি বলেন, বাংলাদেশ-ভারত সম্পর্ক বর্তমানে ইতিবাচ
২ ঘণ্টা আগে
লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় দুই বাংলাদেশি নিহত হওয়ার পর আরও দুজন নিখোঁজ হয়েছেন বলে জানা গেছে। লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি ড্রোন হামলায় প্রথমে দুই বাংলাদেশি প্রবাসী নিহত হন। পৃথক আরেকটি হামলায় অন্য দুই বাংলাদেশি নিখোঁজ হন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে