
ইরান যুদ্ধের স্পর্শকাতর ও অপ্রকাশিত তথ্য ব্যবহার করে শেয়ারবাজার এবং প্রেডিকশন মার্কেটে অনৈতিক মুনাফা লাভের অভিযোগে নিজ কর্মীদের সতর্ক করেছে হোয়াইট হাউস। তেলের বাজার ও যুদ্ধের গতিপ্রকৃতি নিয়ে কিছু রহস্যজনক বাজি ধরার ঘটনা সামনে আসার পর ‘ইনসাইডার ট্রেডিং’ বা অভ্যন্তরীণ তথ্য পাচারের আশঙ্কায় গত মাসে এই সতর্কবার্তা দেওয়া হয়।
হোয়াইট হাউসের এক কর্মকর্তা মার্কিন সংবাদমাধ্যম দ্য হিলকে এ বিষয়ে ই-মেইল পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি উল্লেখ করেন, সরকারি কর্মীদের জন্য ব্যক্তিগত লাভের উদ্দেশ্যে অপ্রকাশিত তথ্য ব্যবহার করা বা সরকারি সম্পত্তির ওপর জুয়া বা বাজি ধরা কঠোরভাবে নিষিদ্ধ।
হোয়াইট হাউসের মুখপাত্র ডেভিস ইঙ্গল এক বিবৃতিতে বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি সবার জন্য একটি শক্তিশালী ও লাভজনক পুঁজিবাজার চান। তবে পার্লামেন্ট মেম্বার বা সরকারি কর্মকর্তাদের অপ্রকাশিত তথ্য ব্যবহার করে আর্থিক সুবিধা নেওয়া নিষিদ্ধ হওয়া উচিত। কোনো বিশেষ গোষ্ঠী নয়, কেবল মার্কিন জনগণের স্বার্থেই প্রেসিডেন্ট এ ধরনের নির্দেশনা দিয়েছেন।
ডেভিস ইঙ্গল আরও বলেন, কিন্তু প্রমাণ ছাড়া প্রশাসনের কর্মকর্তাদের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ ভিত্তিহীন ও দায়িত্বজ্ঞানহীন সাংবাদিকতা।
তবে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ ও এনপিআরের প্রতিবেদনে কিছু সুনির্দিষ্ট ঘটনার উল্লেখ করা হয়েছে, যা এই সন্দেহকে আরও ঘনীভূত করেছে। যেমন—খামেনির মৃত্যু নিয়ে বাজি। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন হামলা শুরু হওয়ার ঠিক আগমুহূর্তে পলিমার্কেটের একটি অ্যাকাউন্ট ইরান ও প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বিষয়ে বাজি ধরে ৫ লাখ ৫০ হাজার ডলারের বেশি মুনাফা করে। ওই হামলার পরই খামেনির মৃত্যু হয়।
গত মঙ্গলবার রাতে ট্রাম্প দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণার মাত্র কয়েক ঘণ্টা আগে পলিমার্কেটে আবারও বেশ কিছু নতুন অ্যাকাউন্ট খোলা হয়। এই অ্যাকাউন্টগুলো থেকে যুদ্ধবিরতি হবে কি না—তা নিয়ে বাজি ধরে কয়েক লাখ ডলার হাতিয়ে নেওয়া হয়েছে।
কেবল প্রেডিকশন মার্কেট নয়, তেলের বাজারেও বড় ধরনের কারসাজির অভিযোগ উঠেছে। ফিন্যান্সিয়াল টাইমসের রিপোর্ট অনুযায়ী, গত মাসে প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের সঙ্গে ফলপ্রসূ আলোচনার বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়ার ঠিক ১৫ মিনিট আগে ব্যবসায়ীরা অপরিশোধিত তেলের ফিউচার মার্কেটে ৫৮ কোটি (৫৮০ মিলিয়ন) ডলারের বাজি ধরেছিলেন।

স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরের জাল সিল তৈরির চেষ্টার অভিযোগে মো. আবু তৈয়ব (৪৩) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার শাহবাগ থানা-পুলিশ তাঁকে আটক করে।
৪ দিন আগে
নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন ‘নব্য জেএমবি’র সঙ্গে জড়িত সন্দেহে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, তার বিরুদ্ধে ঘনিষ্ঠ সহযোগীদের মাধ্যমে শিয়া মসজিদ, পুলিশের চেকপোস্ট ও ইসকন মন্দিরে হামলার পরিকল্পনা ও উসকানি দেওয়ার অভিযোগ রয়েছে। তবে প্রাপ্তবয়স্ক না হওয়ায় তাকে ‘শিশু’ হিসেবে আদালতে পাঠানো...
৮ দিন আগে
রাজধানীর মতিঝিল এলাকা থেকে মানব পাচারকারী চক্রের সঙ্গে জড়িত চার রোহিঙ্গা সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. ফেরদৌস, নুরু বিবি (১৯), উম্মে কুলসুম (২০) এবং এক শিশু।
৮ দিন আগে
অটিজম ও এডিএইচডি আক্রান্ত ছেলে ক্রিস্টান রবার্টসকে একটি সুন্দর জীবন দিতে তিনি নিজের ক্যারিয়ার বিসর্জন দিয়ে কম বেতনের চাকরি নিয়েছিলেন মা অ্যাঞ্জেলা শেলিস, যাতে ছেলেকে বেশি সময় দিতে পারেন।
১৬ দিন আগে