
সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা আইনশৃঙ্খলা কমিটির এপ্রিল মাসের সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (১২ এপ্রিল) সকালে এ সভায় উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।
সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
মন্ত্রী আরিফুল হক চৌধুরী তাঁর বক্তব্যে সিলেটের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেন। তিনি সীমান্ত এলাকায় মাদক ও সকল প্রকার চোরাচালান প্রতিরোধে সংশ্লিষ্ট বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেন। জেলার বিভিন্ন স্থানে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন বন্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তিনি প্রশাসনকে তাগিদ দেন এবং সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশগামী ও প্রবাসী যাত্রীদের হয়রানি বন্ধে অতি দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিশেষভাবে নির্দেশ দেন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মন্ত্রীর নির্দেশনাসমূহ বাস্তবায়নে প্রশাসনের দৃঢ় অবস্থানের কথা ব্যক্ত করেন।
সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিজিবি, র্যাব এবং বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার একটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের গাফিলতিতে ১৫০ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা অনিশ্চিত হয়ে পড়েছে। বিষয়টি জানাজানি হলে পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে।
১৪ মিনিট আগে
পাবনার বেড়া উপজেলা সদর থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে পেঁচাকোলা ঘাট। সেখান থেকে ট্রলারে কয়েক মিনিট নদী পাড়ি দিলেই চর পেঁচাকোলা। এই প্রায় নির্জন এই চরে নিসঙ্গ জীবন কাটাচ্ছেন ৯০ বছর বয়সী নূরজাহান বেগম।
৩০ মিনিট আগে
গাজীপুরে অটোরিকশার চাপায় রাজিবুল হাসান সিফাত নামে সাড়ে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল রোববার (১৯ এপ্রিল) দুপুরে মহানগরীর গাছা থানার কামারজুরি এলাকার দারুল হাবিব মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
চাঁদপুরের ফরিদগঞ্জে একটি স্বাস্থ্যকেন্দ্র জনবলের সংকটসহ বিভিন্ন সমস্যায় ধুঁকছে। ফলে স্থানীয় জনগণ এখান থেকে কোনো স্বাস্থ্যসেবা পাচ্ছে না। খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের লাউতলী গ্রামে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণকেন্দ্রটি প্রায় ২৫ হাজার দরিদ্র মানুষের চিকিৎসাসেবার একমাত্র ভরসা
৬ ঘণ্টা আগে