
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার একটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের গাফিলতিতে ১৫০ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা অনিশ্চিত হয়ে পড়েছে। বিষয়টি জানাজানি হলে পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে। তবে পরীক্ষার আগেই সমস্যার সমাধান হয়ে যাবে বলে জানান প্রধান শিক্ষক।
জানা যায়, আগামীকাল মঙ্গলবার থেকে সারা দেশে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা শুরু হবে। উপজেলার কঞ্চিপাড়া এম এ ইউ একাডেমিক বিদ্যালয়ের ২১২ শিক্ষার্থী চলতি বছরের এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা রয়েছে।
এসব পরীক্ষার্থী স্কুল থেকে প্রবেশপত্র (অ্যাডমিট কার্ড) তুলতে দিয়ে দেখে কারও মা, কারও বাবার নাম ভুল, আবার ছেলে পরীক্ষার্থীর ছবির জায়গায় মেয়ের ছবি। বিজ্ঞান বিভাগের প্রবেশপত্রে আসে মানবিক বিভাগ। আবার কিছু পরীক্ষার্থীর প্রবেশপত্রই আসেনি।
পরীক্ষার্থীদের অভিযোগ, প্রধান শিক্ষক মো. রায়হান সরকার বিদ্যালয়ের শিক্ষক ও কম্পিউটার অপারেটরের সহযোগিতা না নিয়ে বাইরের দোকান থেকে কাজ করার কারণে প্রবেশপত্রে এ ধরনের ভুল হয়েছে।
জানা যায়, চলতি এসএসসি পরীক্ষায় কঞ্চিপাড়া এম এ ইউ একাডেমিক বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে ৬৮, মানবিকে ১৪৫ জনসহ মোট ২১২ জন অংশ নেওয়ার কথা রয়েছে।
কয়েক দিন আগে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান তাদের পরীক্ষার্থীদের প্রবেশপত্র হাতে তুলে দেয়। কিন্তু এই বিদ্যালয়ের পরীক্ষার্থীদের প্রবেশপত্র (অ্যাডমিট) ভুলে ভরা।
এদিকে বিষয়টি জানাজানি হলে পরীক্ষার্থীদের অভিভাবকেরা স্কুলে ভিড় করছেন। বিদ্যালয়টির মাঠে সব পরীক্ষার্থীর চোখ-মুখে আতঙ্কের ছাপ লক্ষ করা গেছে।
স্থানীয়রা জানান, প্রধান শিক্ষক রায়হান সরকার বিদ্যালয়ের শিক্ষকদের টাকা থেকে বঞ্চিত করতেই তিনি একা বাইরে কম্পিউটারের দোকানে কাজ করতে গিয়ে এই অবস্থার সৃষ্টি করেছেন।
জানতে চাইলে প্রধান শিক্ষক মো. রায়হান সরকার বলেন, ‘আমার কারণে ভুল হয়েছে। আমি সমাধান করে দেব। একজন পরীক্ষার্থীও পরীক্ষা থেকে বাদ পড়বে না। সে ব্যবস্থা করা হচ্ছে। কাউকে টেনশন করতে হবে না।’
এ বিষয়ে ফুলছড়ি উপজেলা মাধ্যমিক অফিসার সৈয়দ মনিরুল ইসলাম বলেন, ‘এসব বিষয় দেখা আমার কাজ না। শিক্ষা বোর্ড ও প্রধান শিক্ষক এসব দেখার বিষয়।’ কোনগুলো দেখা আপনার কাজ—এমন প্রশ্ন করলে তিনি সংযোগবিচ্ছিন্ন করে দেন।
ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘এই প্রথম বিষয়টি আপনার কাছ থেকে জানলাম। ওই বিদ্যালয়ের কোনো পরীক্ষার্থীই যেন পরীক্ষা থেকে বঞ্চিত না হয়, সে বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে সমাধানের চেষ্টা করা হবে।’

কাঁধের টিউমার অপসারণ করাতে গিয়ে ‘ভুল অস্ত্রোপচারে’ মারা গেছেন কৃষক ওসমান গণি (৫৫)। একই চিকিৎসকের ভুল অস্ত্রোপচারের শিকার হয়ে পঙ্গু হওয়ার পথে আরও তিনজন নারী-পুরুষ।
৫ ঘণ্টা আগে
তিস্তার পানি কমছে, কিন্তু কমছে না নদীপাড়ের মানুষের উদ্বেগ-উৎকণ্ঠা। বরং পানি নামার সঙ্গে সঙ্গে রংপুরের গঙ্গাচড়া উপজেলায় নদীর দুই তীরে শুরু হয়েছে ভয়াবহ ভাঙন। স্থানীয়দের দাবি, জিও ব্যাগ ফেলে সাময়িকভাবে ভাঙন ঠেকানো গেলেও স্থায়ী সমাধান মিলবে না। তিস্তা খনন ছাড়া এই সংকটের কোনো বিকল্প নেই।
৫ ঘণ্টা আগে
পার্বত্য অঞ্চলের দরিদ্র মানুষের ভাগ্যবদল, আমিষের চাহিদা পূরণ এবং ক্ষুদ্র খামারিদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রাণিসম্পদ অধিদপ্তরের তিন বছর মেয়াদি প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে। সেই সঙ্গে পাহাড়ি জনপদের ভূপ্রকৃতি ও প্রথাগত প্রাণী পালনের রীতি উপেক্ষা করে অবাস্তব পরিকল্পনার কারণে প্রকল্পের উদ্দেশ্যও...
৫ ঘণ্টা আগে
বঙ্গোপসাগরে ভাসমান এলএনজি টার্মিনালের (এফএসআরইউ) যান্ত্রিক ত্রুটি মেরামত না হওয়ায় দেশজুড়ে তীব্র গ্যাস-সংকটের সুরাহা হয়নি। মেরামতকাজ শুরু হলেও টার্মিনালটি কবে চালু হবে, তা নিশ্চিত করে জানাতে পারেনি পেট্রোবাংলা বা জ্বালানি মন্ত্রণালয়। ফলে গ্যাসের এই তীব্র সংকট শিগগির কাটছে না।
৫ ঘণ্টা আগে