
দীর্ঘ ২৩ বছর নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করায় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় এক মুয়াজ্জিনকে রাজকীয় বিদায় দিয়েছে এলাকাবাসী। আজ শুক্রবার জুমার নামাজ শেষে জগন্নাথপুর পৌরশহরের উত্তর জগন্নাথপুর কেন্দ্রীয় জামে মসজিদের মুয়াজ্জিন গোলাম কবিরকে এ রাজকীয় বিদায় জানানো হয়। এ সময় তাঁকে নগদ অর্থ, সম্মাননা স্মারক ও বিভিন্ন উপহারসামগ্রী দেওয়া হয়েছে।
এলাকার যুবক ও মুসল্লিদের আয়োজনে ফুল দিয়ে সাজানো মাইক্রোবাসে করে তাঁর নিজ বাড়ি ভবানীপুর গ্রামে পৌঁছে দেওয়া হয়। এ সময় মসজিদ প্রাঙ্গণ থেকে মোটরসাইকেল শোভাযাত্রা বের হয়ে তাঁর সঙ্গে যায়। এতে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
মুসল্লিরা জানান, গোলাম কবির দীর্ঘ ২৩ বছর অত্যন্ত নিষ্ঠা, আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে মসজিদের সেবা করে গেছেন। তাঁর অবদান এলাকাবাসী সব সময় শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। ভবিষ্যৎ জীবন সুখ, শান্তি ও সুস্বাস্থ্য কামনা করেন তাঁরা।
আবেগাপ্লুত মুয়াজ্জিন গোলাম কবির বলেন, ‘এমন বিদায়ে এলাকার যুবক ও মুসল্লিদের কাছে কৃতজ্ঞ। সবার কাছে দোয়া চাই।’

আজ সোমবার ডিএমপির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার (৫ জুলাই) রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন প্রয়োগে পরিচালিত বিশেষ অভিযানে এসব মামলা করা হয়।
৩১ মিনিট আগে
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে অভিযান চালিয়ে প্রায় দুই লাখ টাকা মূল্যের অবৈধ কারেন্ট জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে। এ সময় দুই ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
১ ঘণ্টা আগে
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ৬জন ঘটনাস্থলে সমবেত হওয়ার সন্তোষজনক কোনো ব্যাখ্যা দিতে পারেননি। গোয়েন্দা তথ্য ও প্রাথমিক তদন্তের ভিত্তিতে ধারণা করা হচ্ছে, এরা উগ্রবাদী সংগঠনের কার্যক্রমের সঙ্গে জড়িত থাকতে পারেন। তবে বিষয়টি এখনো তদন্তাধীন।
১ ঘণ্টা আগে
১৬ বছরের কিশোরী ভাগনিকে শ্লীলতাহানির অভিযোগে গুলশান থানায় দায়ের করা মামলায় জামিন পেয়েছেন ইসতি মেডিকেল বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ ফয়সাল। আজ রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইন তাকে জামিন দিয়েছেন।
১ ঘণ্টা আগে