
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় উগ্রবাদে জড়িত থাকার অভিযোগে ফাতাহ কমব্যাট সিস্টেমের (এফসিএস) প্রশিক্ষকসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরা হলেন— শাহ আমানত সাবির (২৩), মো. হোসাইন তানিম (২০), মো. জুনায়েদ (২২), আতাউল্লাহ শাহ (৩২), মো. আবিদুর রহমান (২০) ও মো. বায়োজিত (৩০)। বর্তমানে এরা তিন দিনের রিমান্ডে রয়েছেন।
আজ সোমবার যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, রোববার (৫ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে যাত্রাবাড়ী থানার মিনি কক্সবাজার এলাকার আমিন মোহাম্মদ গ্রুপের পাশের বালুর মাঠে অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করা হয়। আগের দিন করা একটি সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে পুলিশ পরিদর্শক (তদন্ত) এ বি সিদ্দিকের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
ওসি মোহাম্মদ রাজু বলেন, গোপন সংবাদ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পারে, উগ্রবাদী সংগঠনের কয়েকজন ব্যক্তি সেখানে প্রশিক্ষণের জন্য সমবেত হয়েছেন। পরে পুলিশের অভিযানে পালানোর চেষ্টা করলে ছয়জনকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ৬জন ঘটনাস্থলে সমবেত হওয়ার সন্তোষজনক কোনো ব্যাখ্যা দিতে পারেননি। গোয়েন্দা তথ্য ও প্রাথমিক তদন্তের ভিত্তিতে ধারণা করা হচ্ছে, এরা উগ্রবাদী সংগঠনের কার্যক্রমের সঙ্গে জড়িত থাকতে পারেন। তবে বিষয়টি এখনো তদন্তাধীন।
এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় ব্যবস্থা নেওয়া হয়েছে। পরে এদের আদালতে সোপর্দ করে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়। তবে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আজ সোমবার ডিএমপির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার (৫ জুলাই) রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন প্রয়োগে পরিচালিত বিশেষ অভিযানে এসব মামলা করা হয়।
১৮ মিনিট আগে
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে অভিযান চালিয়ে প্রায় দুই লাখ টাকা মূল্যের অবৈধ কারেন্ট জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে। এ সময় দুই ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
১ ঘণ্টা আগে
১৬ বছরের কিশোরী ভাগনিকে শ্লীলতাহানির অভিযোগে গুলশান থানায় দায়ের করা মামলায় জামিন পেয়েছেন ইসতি মেডিকেল বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ ফয়সাল। আজ রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইন তাকে জামিন দিয়েছেন।
১ ঘণ্টা আগে
নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে মহাতাব সরকার নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (৬ জুলাই) ভোরে নওগাঁ শহরের বনানীপাড়ায় এ ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্ত ছেলে...
২ ঘণ্টা আগে