
রংপুরে এএসআই পিয়ারুল ইসলাম হত্যা মামলার প্রধান আসামি পারভেজ রহমান পলাশকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার রংপুরের অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মার্জিয়া খাতুন এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত পলাশ হারাগাছ থানার বাহারকাছনা তেলিপারার জাহিদুল ইসলামের ছেলে। রায় ঘোষণার সময় পলাশ আদালতে উপস্থিত ছিলেন।
মামলা সূত্রে জানা যায়, ২০২১ সালের ২৪ সেপ্টেম্বর হারাগাছ থানার বাহারকাছনা এলাকা থেকে মাদকসহ পারভেজ রহমান পলাশকে আটক করে পুলিশ। এ সময় গ্রেপ্তার এড়াতে দায়িত্বরত এএসআই পিয়ারুলকে উপর্যুপরি ছুরিকাঘাত করেন পলাশ। এতে পিয়ারুল গুরুতর আহত হন।
পরে তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে হত্যা ও মাদক আইনে পৃথক দুটি মামলা দায়েরসহ আসামি পারভেজ রহমান পলাশকে গ্রেপ্তার করে।
দীর্ঘ তদন্ত, অভিযোগপত্র দাখিল ও আদালতে ১৬ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণসহ উভয় পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক শেষে আজ আদালত আসামি পলাশের মৃত্যুদণ্ডসহ ১০ হাজার টাকা অর্থদণ্ডের রায় দেন।
রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল হাদি বেলাল বলেন, এ মামলায় রাষ্ট্রপক্ষের ১৬ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন এবং অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত আসামি পারভেজ রহমান পলাশকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন।
অপর দিকে রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার কথা জানান আসামিপক্ষের আইনজীবী আব্দুল্লাহ আল মামুন। তিনি বলেন, ‘আমরা বিজ্ঞ আদালতের রায়ের প্রতি সম্মান জানাই। কিন্তু এই রায়ে আমরা সন্তুষ্ট নই। আমরা আইন অনুযায়ী উচ্চ আদালতে আপিল করব। এই মামলার গুরুত্বপূর্ণ কিছু বিষয় বিজ্ঞ আদালত নজরে নেননি। আশা করি, মহামান্য হাইকোর্টে আপিল করলে আমার আসামি খালাস পাবেন।’

রাজধানীর কাফরুলে ১১ বছরের শিশু শফিকুল ইসলাম ওরফে মিলনকে অপহরণের পর হত্যার দায়ে দুইজনকে যাবজ্জীবন ও একজনকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ রোববার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল -৪ এর বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ রায় ঘোষণা করেন।
২ মিনিট আগে
বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান বলেন, ‘পুলিশের কাজে বাধা দিয়ে হান্নান শরীফ মারাত্মক অন্যায় করেছেন। তাঁর মতো লোকের কারণে দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। সরকারি কাজে বাধা দেওয়ায় পুলিশ তাঁর বিরুদ্ধে কেন আইনি পদক্ষেপ নেয় না।’
১১ মিনিট আগে
ভোলায় অভিযান চালিয়ে মাদকসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। রোববার (১৯ এপ্রিল) দুপুরে বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড এলাকায় এই অভিযান চালানো হয়।
২৯ মিনিট আগে
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) ছাত্রাবাসে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ ও রক্তক্ষয়ী হামলার ঘটনায় মমেক শাখা ছাত্রদলের এক নেতাসহ দুজনকে অব্যাহতি দিয়েছে কেন্দ্রীয় সংসদ। সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে গতকাল শনিবার (১৮ এপ্রিল) এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়।
৩২ মিনিট আগে