
তিস্তা নদীর বিস্তীর্ণ চর। চারদিকে জনমানুষের উপস্থিতি কম। সেই নির্জন নদীপথকেই নিরাপদ ভেবে মাদক পাচার করছিলেন কারবারিরা। লালমনিরহাটের মরিচখোঁচা এলাকা থেকে প্রায় ৪০ ফুট লম্বা শ্যালো মেশিনচালিত নৌকায় করে তিস্তা নদীপথে গঙ্গাচড়া উপজেলার গজঘণ্টা ইউনিয়নের ছালাপাকচর হয়ে রংপুর শহরে পৌঁছানোর কথা ছিল মাদকের চালান। কিন্তু মাঝপথেই পুলিশের অভিযানে থেমে যায় সেই যাত্রা।
আজ সোমবার দুপুর ১২টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ছালাপাকচরসংলগ্ন তিস্তা নদীতে অভিযান চালায় গঙ্গাচড়া মডেল থানা-পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়েই নৌকায় থাকা মাদক কারবারিরা নদীতে লাফিয়ে সাঁতরে পালিয়ে যায়। তবে ফেলে যাওয়া নৌকাটি পুলিশের দখলে চলে আসে। পরে নৌকাটি তল্লাশি করে দুটি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে ১০০ বোতল এসকাফ উদ্ধার করা হয়। নৌকাটি আকারে বড় হওয়ায় নদীপথে থানায় নেওয়া সম্ভব হয়নি। পরে নৌকার পেছনে একটি ট্রলি দড়ি দিয়ে বেঁধে সড়কপথে টেনে গঙ্গাচড়া মডেল থানায় নিয়ে আসে পুলিশ। এ সময় উৎসুক মানুষ সড়কের দুই পাশে ভিড় করেন।
গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছবুর বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০০ বোতল এসকাফ উদ্ধার করা হয়েছে। মাদক পরিবহনে ব্যবহৃত নৌকাটিও জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পালিয়ে যাওয়া ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

ঋণের কিস্তি পরিশোধ করতে না পেরে কিডনি বিক্রির সিদ্ধান্ত নিয়েছিলেন গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার দিনমজুর মন্টু মিয়া। কিডনির দাম ঠিক হয়েছিল ১০ লাখ টাকা। তাঁর কাছ থেকে কিডনি নেওয়া হয়েছে। তবে বিনিময়ে পেয়েছেন ৫০ হাজার টাকা। মন্টু মিয়া বললেন, ‘দালালেরা মোটে ৫০ হাজার টাকা হাতে দিয়ে আমার শরীরের...
৫ ঘণ্টা আগে
মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কুলাউড়া উপজেলায় নির্ধারিত সময়ের মধ্যে খাল পুনঃখননের কাজ শেষ করতে পারেনি প্রশাসন। উপজেলা দুটিতে পৌনে ৬ কিলোমিটার খাল পুনঃখননের কথা ছিল। কিন্তু হয়েছে ১ দশমিক ৩৯০ কিলোমিটার। ফলে অব্যবহৃত প্রায় ২ কোটি ৯৭ লাখ টাকা সরকারের কোষাগারে ফেরত পাঠানো হয়।
৫ ঘণ্টা আগে
বগুড়ার ধুনটে যমুনা নদীর শহড়াবাড়ী বাঁধে ১০০ মিটার অংশ ধসে পড়েছে। গতকাল মঙ্গলবার বেলা দেড়টার দিকে এই ভাঙন দেখা দেয়। তাৎক্ষণিকভাবে বালুভর্তি জিও টেক্স বস্তা ও জিও টিউব ব্যাগ পানিতে ফেলে স্পার রক্ষার চেষ্টা করা হচ্ছে। এর আগে ১২ জুলাই স্পারের ৩০ মিটার ধসে যায়।
৫ ঘণ্টা আগে
সংশোধিত তামাক নিয়ন্ত্রণ আইন, ২০২৬ অনুযায়ী দ্রুত বিধিমালা প্রণয়ন এবং ক্ষতিকর ই-সিগারেট ও নিকোটিন পাউচের বিস্তার রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি। সংগঠনটি বলেছে, জনস্বাস্থ্য সুরক্ষা এবং বিশেষ করে শিশু-কিশোর ও তরুণ প্রজন্মকে নিকোটিনের...
৮ ঘণ্টা আগে