
রংপুরের কাউনিয়ায় হজে লোক পাঠানো ও চাকরি দেওয়ার নামে অর্থ আত্মসাতের মামলায় পরোয়ানা জারি থাকা মোহাম্মদ আলী বাবু নামের এক কলেজ শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার (১৬ মে) তাঁকে রংপুর আদালতে পাঠানো হয়। এর আগে গতকাল শুক্রবার দিবাগত রাতে রংপুর মহানগর এলাকায় ভাড়া বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মোহাম্মদ আলী বাবু উপজেলার কুর্শা ইউনিয়নের গধাদর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে এবং ওই এলাকার মীরবাগ কলেজের প্রভাষক।
কাউনিয়া থানার এসআই ব্রজগোপাল কর্মকার জানান, মোহাম্মদ আলী বাবু হজে পাঠানো ও চাকরি দেওয়ার নামে অনেকের কাছ থেকে টাকা নিয়েছেন। প্রতারিত ব্যক্তিরা তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করেন। মোহাম্মদ আলী বাবুর বিরুদ্ধে নীলফামারী থানায় দুটি ও রংপুর আদালতে তিনটি মামলা রয়েছে। মোহাম্মদ আলী বাবু দীর্ঘদিন ধরে এলাকায় থাকেন না এবং কলেজে যান না। আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। শুক্রবার দিবাগত রাতে তথ্যপ্রযুক্তির মাধ্যমে আসামির অবস্থান শনাক্ত করে পুলিশ। কাউনিয়া থানা ও জেলা গোয়েন্দা পুলিশ যৌথ অভিযান চালিয়ে রংপুর মহানগর এলাকায় ভাড়া বাসা থেকে মোহাম্মদ আলী বাবুকে গ্রেপ্তার করে। পরে তাঁকে রংপুর মহানগর থেকে থানায় নিয়ে আসা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিহাব উদ্দিন বলেন, আসামির বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তাঁর বিরুদ্ধে পরোয়ানা জারি করেন আদালত। পরোয়ানামূলে গ্রেপ্তার করে আজ তাঁকে রংপুর আদালতে পাঠানো হয়েছে।

রাজশাহীতে বিভিন্ন দল থেকে প্রায় ৫০০ নেতা-কর্মী জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন। আজ শনিবার দুপুরে রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাজশাহী মহানগর এনসিপি এই অনুষ্ঠানের আয়োজন করে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মধ্য বাড্ডা এলাকায় এসি লাগানোর সময় ছয়তলা বাসার ছাদ থেকে পড়ে ফাহিম (২০) নামের এক যুবক মারা গেছেন। আজ শনিবার বেলা ১টার দিকে মধ্য বড্ডা বউবাজার এলাকায় ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় সহকর্মীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক বেলা আড়াইটার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে
ভারতের দালালদের হাত-পা ভেঙে পুলিশে সোপর্দ করার পরামর্শ দিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিডি) চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমদ (বীর বিক্রম)। শনিবার (১৬ মে) বিকেলে রাজশাহীর মাদ্রাসা ময়দানে ১১ দলীয় ঐক্যের এক সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এই পরামর্শ দিয়েছেন।
১ ঘণ্টা আগে
বগুড়ার শিবগঞ্জে শাহ আলম (৪০) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার দুপুর ১২টার দিকে বিহার ইউনিয়নের সংসারদীঘি গ্রামে ধানখেত থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন।
২ ঘণ্টা আগে