রাজধানীর মধ্য বাড্ডা এলাকায় এসি লাগানোর সময় ছয়তলা বাসার ছাদ থেকে পড়ে ফাহিম (২০) নামের এক যুবক মারা গেছেন। আজ শনিবার বেলা ১টার দিকে মধ্য বড্ডা বউবাজার এলাকায় ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় সহকর্মীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক বেলা আড়াইটার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালে মৃত যুবকের সহকর্মী মো. রিফাত জানান, তাঁরা বাড্ডায় ‘ইলেকট্রো হাব’ নামে একটি প্রতিষ্ঠানে চাকরি করেন। সকালে কয়েকজন মিলে মধ্য বাড্ডা বউবাজার এলাকার একটি বাসায় যান এসি লাগানোর জন্য। সেখানে ছয়তলার ছাদে কাজ করার সময় নিচে পড়ে গুরুতর আহত হন ফাহিম। এরপর সেখান থেকে তাঁকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসক বেলা আড়াইটার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন।
রিফাত আরও জানান, মৃত ফাহিমের বাড়ি মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার ধীতপুর গ্রামে। ফাহিম বাড্ডা আদর্শনগর এলাকায় একটি মেসে থাকতেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহটি মর্গে রাখা হয়েছে। ঘটনা তদন্তের জন্য বাড্ডা থানায় জানানো হয়েছে।

আইন অনুযায়ী, ওয়াসা বোর্ডের সদস্যের বাইরে কেউ প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হতে পারবেন না। তবে এই আইনের তোয়াক্কা না করেই চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া। ওয়াসার জমি বন্ধ রেখে ২২ কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগ রয়েছে ইদ্রিস মিয়ার বিরুদ্ধে।
৪ ঘণ্টা আগে
ঘড়ির কাঁটায় সকাল ৯টা। বিদ্যালয়ের প্রধান ফটকে দাঁড়িয়ে বাঁশি বাজিয়ে শিক্ষার্থীদের সারবদ্ধভাবে ভেতরে প্রবেশ করান প্রধান শিক্ষক। পরে শুরু হলো প্রাত্যহিক সমাবেশ। শিক্ষার্থীদের জাতীয় সংগীত পরিবেশন ও শারীরিক কসরতের মধ্য দিয়ে শেষ হয় এই পর্ব। এরপর শিক্ষার্থীরা আবার সারবদ্ধভাবে যার যার শ্রেণিকক্ষে চলে যায়।
৪ ঘণ্টা আগে
যশোর শহর থেকে ২৫ কিলোমিটার দূরের প্রত্যন্ত গ্রাম মদনপুর। ঝিকরগাছা উপজেলার গ্রামটির বটতলা মোড় থেকে দক্ষিণ দিকের পিচঢালা পথ ধরে এগিয়ে গেলে দেখা মিলবে মাঠের পর মাঠ। এই মাঠের বুক চিরে যে পিচঢালা পথ, সেটি গিয়ে মিশেছে রাজগঞ্জ বাজারে। যে সড়কের দুই পাশে যত দূর চোখ যাবে, দেখা মিলবে সারি সারি ছোট-বড় তালগাছের।
৫ ঘণ্টা আগে
কুড়িগ্রামের উলিপুরে একটি মাদ্রাসার অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে নিয়োগবাণিজ্যের মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের বাধার মুখে নিয়োগ কমিটি একটি ইটভাটায় গিয়ে নিয়োগের কাজ শেষ করেন বলে জানা গেছে। গত শনিবার উপজেলার বালারচর নাছিরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
৫ ঘণ্টা আগে