
রাজশাহীতে বিভিন্ন দল থেকে প্রায় ৫০০ নেতা-কর্মী জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন। আজ শনিবার দুপুরে রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাজশাহী মহানগর এনসিপি এই অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে বিএনপি, গণঅধিকার পরিষদ ও ইসলামী ছাত্রশিবির থেকে এনসিপিতে যোগ দিতে আসা প্রায় ৫০ জনকে ফুলের মালা পরিয়ে বরণ করে নেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তাঁরা আগে কে কোন দলের রাজনীতি করতেন এবং তাঁদের পদ কী ছিল, তা অনুষ্ঠানমঞ্চ থেকে ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে সারজিস আলম ও নাসীরুদ্দীন পাটওয়ারী সরকারের নানা সমালোচনা করে বক্তব্য দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনসিপির রাজশাহী মহানগরের আহ্বায়ক মোবাশ্বের আলী। অনুষ্ঠানে ৫০০ জন এনসিপিতে যোগ দিয়েছেন বলে জানিয়েছেন তিনি।
ওই অনুষ্ঠানে এনসিপির যুগ্ম সদস্যসচিব এ বি এম গাজী সালাউদ্দিন আহমেদ, এস এম সাইফ মোস্তাফিজ, সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, জাতীয় নারীশক্তির আহ্বায়ক মনিরা শারমিন প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন এনসিপির মহানগরের সদস্যসচিব আতিকুর রহমান।

লক্ষ্মীপুরের রায়পুরে মাছঘাটের আধিপত্যকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে মারামারি হয়েছে। শনিবার (১৬ মে) দুপুরের দিকে উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের সাজু মোল্লার মাছঘাট এলাকায় এই সংঘর্ষ হয়। সংঘর্ষে অন্তত সাতজন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে রাব্বি (২২), ফরহাদ হোসেন (২৭), সুমন হোসেন (৩০)...
৮ মিনিট আগে
শরীরের বিভিন্ন স্থানে জখম নিয়ে কোনো এক বিদ্যালয়ের মাঠে বসে আছেন এক যুবক। কখনো হাঁটুতে মাথা গুঁজে দিচ্ছেন, কখনো হাত ছড়িয়ে দিয়ে হাঁসফাঁস করছেন, চিৎকার করছেন। তাঁর ঘাড়ে পায়ে গুরুতর জখম থেকে গড়িয়ে পড়ছে রক্ত। একপর্যায়ে শরীর নিস্তেজ হয়ে পড়লে মাটিতে লুটিয়ে পড়েন! অন্যদিকে চারদিকে কয়েক...
২৪ মিনিট আগে
রাজধানীর মধ্য বাড্ডা এলাকায় এসি লাগানোর সময় ছয়তলা বাসার ছাদ থেকে পড়ে ফাহিম (২০) নামের এক যুবক মারা গেছেন। আজ শনিবার বেলা ১টার দিকে মধ্য বড্ডা বউবাজার এলাকায় ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় সহকর্মীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক বেলা আড়াইটার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে
ভারতের দালালদের হাত-পা ভেঙে পুলিশে সোপর্দ করার পরামর্শ দিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিডি) চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমদ (বীর বিক্রম)। শনিবার (১৬ মে) বিকেলে রাজশাহীর মাদ্রাসা ময়দানে ১১ দলীয় ঐক্যের এক সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এই পরামর্শ দিয়েছেন।
১ ঘণ্টা আগে