
রংপুরের পীরগঞ্জ পৌরসভায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। সকাল থেকে দীর্ঘ সময় অপেক্ষা করেও অনেক অসহায় ও নিম্ন আয়ের মানুষ চাল না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। এ ঘটনায় পৌর এলাকায় চরম উত্তেজনার সৃষ্টি হয়।
সরেজমিনে দেখা গেছে, পীরগঞ্জ বন্দরে ভিজিএফের চাল নিতে আসা শত শত মানুষের ভিড়। অনেকের হাতে স্লিপ থাকলেও তাঁরা চাল পাননি বলে অভিযোগ করেন।
পৌরসভা সূত্রে জানা গেছে, এবারের ভিজিএফ কর্মসূচিতে মোট ৪ হাজার ৬২৫টি কার্ড বরাদ্দ দেওয়া হয়। উপস্থিত ছিলেন না ট্যাগ অফিসার সাজেদুল বারী। তবে বরাদ্দের তুলনায় অধিকসংখ্যক মানুষ চাল নিতে আসায় জটিলতা তৈরি হয়েছে বলে দাবি কর্তৃপক্ষের।
অভিযোগ রয়েছে, প্রকৃত হতদরিদ্রদের অনেকে চাল না পেলেও কিছু ব্যক্তিকে মোটরসাইকেল ও ভ্যানে করে একাধিক বস্তা চাল নিয়ে যেতে দেখা গেছে। এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন অপেক্ষমাণ সাধারণ মানুষ।
পৌরসভার ধনশালা গ্রামের বাসিন্দা অনোয়ারা বেগম বলেন, ‘আমি কার্ড পেয়েছি। সকাল থেইকা বসে আছি, কিন্তু বিকেল ৪টা বাজলেও চাল দিল না। হামরা চাল না পালে ঈদ করমো কেমনে?’
আরাজী গঙ্গারামপুর গ্রামের নাসিমা বেগম ও ওসমান ফারাজি বলেন, ‘সারা দিন না খাইয়া বসে আছি। আগে একই স্লিপে চাল দিলেও এখন বন্ধ কইরা দিছে। বিকেল পর্যন্ত অপেক্ষা করেও চাল পাইনি।’
ওসমানপুর গ্রামের তহমিনা বেগম বলেন, ‘গরিব মানুষের জন্য চাল আসছে, কিন্তু আমরা যদি না পাই, তাহলে কারা পাইতেছে?’
এ বিষয়ে জানতে ট্যাগ অফিসার ও উপজেলা একাডেমিক সুপার ভাইজার আ বা মূ সাজেদুল বারীর মোবাইলে একাধিকবার ফোন করেও পাওয়া যায়নি।
এ বিষয়ে পীরগঞ্জ পৌরসভার নির্বাহী কর্মকর্তা আব্দুর রহিম প্রামাণিক বলেন, ‘আমরা অনেক নকল স্লিপ পেয়েছি। এ কারণে সবাইকে চাল দেওয়া সম্ভব হয়নি। তবে বরাদ্দ করা সব চাল বিতরণ সম্পন্ন হয়েছে।’
পৌর প্রশাসক পপি খাতুনকে একাধিকবার ফোন দিলে তিনিও রিসিভ করেননি।

রাজেনার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙা গ্রামে। গত ১৫ এপ্রিল রামেক হাসপাতালে মৃত সন্তানের জন্ম দেন রাজেনা। তখন অতিরিক্ত রক্তক্ষরণ হয় তাঁর। এতে তাঁর কিডনির কার্যক্ষমতা একেবারেই কমে যায়।
৩২ মিনিট আগে
চলতি বছরের প্রথম চার মাসে ১ হাজার ২৮ জন নারী ও মেয়ে শিশু যৌন সহিংসতাসহ বিভিন্ন ধরনের সহিংসতার শিকার হয়েছেন। এর মধ্যে মেয়ে শিশুর বিরুদ্ধে সহিংসতার ঘটনা ৪৭৯টি। ২০২৫ সালে অন্তত ৪৭৬ জন কন্যাশিশু ধর্ষণের শিকার হয়েছে, ১৫৩ জন ধর্ষণচেষ্টার শিকার হয়েছে...
৪০ মিনিট আগে
ময়মনসিংহের ত্রিশালে ছাগলের দাঁত তুলে কোরবানির উপযোগী বানানোর অভিযোগ উঠেছে। মানুষের ডেন্টাল চেম্বারে ছাগলের দাঁত তোলার ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। প্রাণিসম্পদ কর্মকর্তা একে শাস্তিযোগ্য অপরাধ বলে জানিয়েছেন।
২ ঘণ্টা আগে
মুন্সিগঞ্জ শহরে পূর্ববিরোধের জেরে আলমগীর মণ্ডল (৩৫) নামের এক যুবককে গাছের সঙ্গে বেঁধে মারধর ও দুই পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে চিহ্নিত মাদক কারবারি ও তাদের সহযোগীদের বিরুদ্ধে।
২ ঘণ্টা আগে