Ajker Patrika

পীরগঞ্জে ফ্যামিলি কার্ড পাইলটিং কার্যক্রম: তথ্য যাচাই ও গণশুনানি

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি  
পীরগঞ্জে ফ্যামিলি কার্ড পাইলটিং কার্যক্রম: তথ্য যাচাই ও গণশুনানি
পীরগঞ্জ উপজেলার চতরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কাঁঠালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড পাইলটিং কার্যক্রমের অংশ হিসেবে যাচাই ও গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। ছবি: আজকের পত্রিকা

রংপুরের পীরগঞ্জ উপজেলায় ফ্যামিলি কার্ড পাইলটিং কার্যক্রমের অংশ হিসেবে সরেজমিন মনিটরিং, তথ্য সংগ্রহ পদ্ধতি যাচাই ও গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ জুন) বিকেলে উপজেলার চতরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কাঁঠালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব ড. অমিতাভ চক্রবর্তী।

অনুষ্ঠানে ফ্যামিলি কার্ড কার্যক্রমের আওতায় উপকারভোগীদের তথ্য সংগ্রহ, যাচাই-বাছাই প্রক্রিয়া এবং মাঠপর্যায়ের বাস্তবায়ন পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে স্থানীয় বাসিন্দাদের মতামত ও অভিযোগ জানতে গণশুনানির আয়োজন করা হয়।

এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক জাকির হোসেনসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা।

গণশুনানিতে স্থানীয় বাসিন্দারা ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে তাঁদের মতামত তুলে ধরেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রকৃত সুবিধাভোগীদের চিহ্নিত করে সামাজিক নিরাপত্তা কর্মসূচিকে আরও স্বচ্ছ ও কার্যকর করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

প্রধান অতিথি ড. অমিতাভ চক্রবর্তী বলেন, তথ্য যাচাইয়ের মাধ্যমে সঠিক ব্যক্তিদের তালিকাভুক্ত করা এবং সেবার মান নিশ্চিত করতেই এ ধরনের পাইলটিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত