
রংপুরের পীরগঞ্জে বহুল আলোচিত শিশু তাজমিনা আক্তার (৬) হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আবু তাহেরকে গ্রেপ্তার করেছে পীরগঞ্জ থানা-পুলিশ। মামলার রায়ের এক দশক পর গতকাল শনিবার রাতে গাজীপুরের আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, আবু তাহের রংপুরের পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের কাফ্রিখাল গ্রামের আশকর আলীর ছেলে। পারিবারিক কলহের জেরে তিনি নিজের মেয়ে তাজমিনা আক্তারকে শ্বাসরোধে হত্যার পর পাশের শ্যামপুর গ্রামের একটি আখখেতে ফেলে রাখেন।
মামলার বিবরণ অনুযায়ী, ২০০৭ সালের ১৩ ডিসেম্বর থানা-পুলিশ শ্যামপুর গ্রামের একটি আখখেত থেকে শিশুটির লাশ উদ্ধার করে। লাশ উদ্ধারের পরদিন ১৪ ডিসেম্বর শিশুটির মা সালেহা বেগম বাদী হয়ে পীরগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
পরে ময়নাতদন্তে শ্বাসরোধে হত্যার বিষয়টি নিশ্চিত হয়। ২০১৬ সালের অক্টোবর মাসে আবু তাহেরের অনুপস্থিতিতে আদালত তাকে মৃত্যুদণ্ড দেন।
দীর্ঘ ১০ বছর পর গোপন সংবাদের ভিত্তিতে পীরগঞ্জ থানার ওসির নির্দেশনায় এসআই ইমরান হোসেন অভিযান চালান। অভিযানে ঢাকার আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকা থেকে আবু তাহেরকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার আবু তাহের ওই এলাকায় রিকশা-ভ্যান চালাতেন।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজমূল হক বলেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আবু তাহেরকে গ্রেপ্তারের পর জেল হাজতে পাঠানো হয়েছে।

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার বিসিক শিল্প নগরীতে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় নিষিদ্ধঘোষিত অবৈধ পলিথিন উৎপাদনের দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা ও ১১৫ কেজি পলিথিন জব্দ করা হয়...
১৫ মিনিট আগে
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়-সংলগ্ন খালপাড় এলাকার শশী ভিলা নামের একটি ভবনের নিচতলার একটি কক্ষ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
নেত্রকোনার সীমান্তবর্তী কলমাকান্দা ও দুর্গাপুর উপজেলায় আকস্মিক বন্যার পানি ধীরে ধীরে নামতে শুরু করেছে। তবে পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে সামনে আসছে ভয়াবহ ক্ষয়ক্ষতির চিত্র। পাহাড়ি ঢলের তোড়ে ভেঙে গেছে সড়ক, ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান ও বসতবাড়ি, নষ্ট হয়েছে কৃষকদের আমনের বীজতলা, ভেসে গেছে শত শত
১ ঘণ্টা আগে
সাগর হোসেন বুলেট হাজারীবাগ ভাগলপুর লেনের স্থানীয় বাসিন্দা। তার বাবার নাম মৃত শাহাদত হোসেন। বুলেট বেকার ছিলেন। কে বা কারা এই হত্যায় জড়িত, সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।
২ ঘণ্টা আগে