
সাপের কামড়ের পর চিকিৎসা নিতে হাসপাতালে না গিয়ে ফুটবল খেলা দেখতে থাকায় হাবিবুর রহমান (৬০) নামে এক আর্জেন্টিনা সমর্থকের মৃত্যু হয়েছে। রংপুরের মিঠাপুকুর উপজেলার আব্দুল্লাহপুর গ্রামে গতকাল রোববার রাতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বড় পর্দায় বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা দেখতে মেঠোপথ দিয়ে যাওয়ার সময় হাবিবুর রহমানকে সাপে কামড় দেয়। কিন্তু তিনি তাৎক্ষণিক চিকিৎসা না নিয়ে খেলা দেখায় ব্যস্ত হয়ে পড়েন।
প্রায় এক ঘণ্টা পর অসুস্থতা অনুভব করলে তিনি স্বানীয়দের জানান, তাঁকে সাপে কামড় দিয়েছে। পরে দ্রুত তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে অ্যান্টিভেনমসহ প্রয়োজনীয় চিকিৎসা দেন। তবে চিকিৎসকদের প্রচেষ্টার পরও তাঁকে বাঁচানো যায়নি।
হাবিবুর রহমানের ভাগনে জিল্লুর রহমান জানান, সাপে কামড়ানোর পর চিকিৎসা নিতে দেরি হওয়ায় তাঁর মৃত্যু হয়েছে। তিনি আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থক ছিলেন।

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার বিসিক শিল্প নগরীতে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় নিষিদ্ধঘোষিত অবৈধ পলিথিন উৎপাদনের দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা ও ১১৫ কেজি পলিথিন জব্দ করা হয়...
১৫ মিনিট আগে
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়-সংলগ্ন খালপাড় এলাকার শশী ভিলা নামের একটি ভবনের নিচতলার একটি কক্ষ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
নেত্রকোনার সীমান্তবর্তী কলমাকান্দা ও দুর্গাপুর উপজেলায় আকস্মিক বন্যার পানি ধীরে ধীরে নামতে শুরু করেছে। তবে পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে সামনে আসছে ভয়াবহ ক্ষয়ক্ষতির চিত্র। পাহাড়ি ঢলের তোড়ে ভেঙে গেছে সড়ক, ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান ও বসতবাড়ি, নষ্ট হয়েছে কৃষকদের আমনের বীজতলা, ভেসে গেছে শত শত
১ ঘণ্টা আগে
সাগর হোসেন বুলেট হাজারীবাগ ভাগলপুর লেনের স্থানীয় বাসিন্দা। তার বাবার নাম মৃত শাহাদত হোসেন। বুলেট বেকার ছিলেন। কে বা কারা এই হত্যায় জড়িত, সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।
২ ঘণ্টা আগে