গাইবান্ধা জেলার পাঁচটি সংসদীয় আসনে অনুষ্ঠিত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এবারের নির্বাচনে বিএনপি, জামায়াত, বাম রাজনৈতিক দলসহ মোট ৪০ প্রার্থী অংশগ্রহণ করেন। তাঁদের মধ্যে প্রদত্ত ভোটের ফলাফলে ২৮ জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত করা হয়েছে।
আজ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) গাইবান্ধা জেলা নির্বাচন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়। এবারের নির্বাচনে জামানত হারানো প্রার্থীরা হলেন—
গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসন থেকে আটজন প্রার্থীর মধ্যে পাঁচজনের জামানত বাজেয়াপ্ত করা হয়েছে। তাঁরা হলেন—হাতপাখা প্রতীকের রমজান আলী, কাঁচি প্রতীকের পরমানন্দ দাস, প্রজাপতি প্রতীকের কওছর আজম হান্নু, কলস প্রতীকের ছালমা আক্তার ও ঢেঁকি প্রতীক প্রার্থী মোস্তফা মহসিন।
গাইবান্ধা-২ (সদর) আসন থেকে সাতজন প্রার্থীর মধ্যে পাঁচজনের জামানত বাজেয়াপ্ত করা হয়েছে। তাঁরা হলেন—লাঙ্গল প্রতীকের আব্দুর রশীদ সরকার, হাতপাখা প্রতীকের মোহাম্মদ আব্দুল মাজেদ, কলম প্রতীকের শাহেদুর জাহান, কাস্তে প্রতীকের মিহির কুমার ঘোষ ও কাঁচি প্রতীক প্রার্থী আহসানুল হাবীব সাঈদ।
গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসন থেকে ১০ জন প্রার্থীর মধ্যে আটজনের জামানত বাজেয়াপ্ত করা হয়েছে। তাঁরা হলেন—লাঙ্গল প্রতীকের মইনুর রাব্বী চৌধুরী, ট্রাক প্রতীকের সুরুজ মিয়া, হাতপাখা প্রতীকের এ টি এম আওলাদ হোসাইন, কাস্তে প্রতীকের আব্দুল্লাহ আদিল, আপেল প্রতীকের মোছাদ্দিকুল ইসলাম, কলম প্রতীকের মনজুরুল হক, ঘোড়া প্রতীকের এস এম খাদেমুল ইসলাম খুদি ও ঢেঁকি প্রতীক প্রার্থী আজিজার রহমান।
গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসন থেকে ছয়জন প্রার্থীর মধ্যে চারজনের জামানত বাজেয়াপ্ত করা হয়েছে। তাঁরা হলেন—লাঙ্গল প্রতীকের কাজী মো. মশিউর রহমান, হাতপাখা প্রতীকের সৈয়দ তৌহিদুর রহমান তুহিন, কোদাল প্রতীকের আতোয়ারুল ইসলাম ও মোটরসাইকেল প্রতীক প্রার্থী আব্দুর রউফ আকন্দ।
গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসন থেকে ৯ জন প্রার্থীর মধ্যে ছয়জনের জামানত বাজেয়াপ্ত করা হয়েছে। তাঁরা হলেন—লাঙ্গল প্রতীকের শামীম হায়দার পাটোয়ারী, হাতপাখা প্রতীকের আজিজুল ইসলাম, কাঁচি প্রতীকের রাহেলা খাতুন, কাস্তে প্রতীকের শ্রী নিরমল, ঘোড়া প্রতীকের মেহেদী হাসান বিদ্যুৎ ও মোটরসাইকেল প্রতীক প্রার্থী এইচ এম গোলাম শহীদ রনজু।
এ বিষয়ে গাইবান্ধা জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, নিয়ম অনুযায়ী প্রদত্ত মোট বৈধ ভোটের আট ভাগের এক ভাগের কম পেলে সেই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত করা হয়। এ নিয়মে গাইবান্ধা জেলার ২৮ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হবে।

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
৪ দিন আগে
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘আয়নাবাজি’ সিনেমার মতো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অন্য আসামির হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন মো. আজিজুল হক নামের এক ব্যক্তি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করেছে কারা কর্তৃপক্ষ।
১৮ দিন আগে
পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত।
১৮ দিন আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
২২ দিন আগে