
রংপুর নগরীর একটি আবাসিক হোটেলের ছাদ থেকে পড়ে কলেজছাত্রী নুজশাত জাহানের (১৮) মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার রংপুর মেডিকেল কলেজের শিক্ষার্থী শাহরিয়ার আহমেদ সাকিনের (২৫) এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ রোববার (২৮ জুন) সকালে কারাগার থেকে তাঁকে রংপুর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে মামলার তদন্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে রংপুর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ড. মুহাম্মদ রাশেদ হোসাইন এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে তাঁকে পুলিশি পাহারায় কারাগারে নেওয়া হয়।
এর আগে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে করা মামলায় ২৩ জুন সাকিনকে গ্রেপ্তার করে রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। নিহত নুজশাতের বাবা, সাবেক সেনাসদস্য মো. নজরুল ইসলামের দায়ের করা মামলায় তাঁকে আসামি করা হয়। মামলায় আরও চার-পাঁচজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
বাদীপক্ষের আইনজীবী আবু হায়দার মো. আব্দুল মুবিন বলেন, মামলার উপাদান, মোবাইলের তথ্যপ্রমাণ বিশ্লেষণ করে মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে তিন দিনের রিমান্ডের আবেদন করেন। আদালত আজ সাকিনের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। ১৬ জুন সাকিন রাত সাড়ে ৩টার দিকে নুজশাতকে মোবাইলে ফোন করে দীর্ঘ ৫০ মিনিট ১২ সেকেন্ড কথা বলেন। গত তিন মাসে ১১৮ বার তাঁদের মোবাইল ফোনে কথা হয় এবং মেসেজ আদান-প্রদান করা হয়। গভীর রাতে এত দীর্ঘক্ষণ কোনো ছাত্রীর সঙ্গে শিক্ষকের কথা হতে পারে না।
আসামীপক্ষের আইনজীবী আব্দুল কাইয়ুম মন্ডল বলেন, ‘৩০৬ ও ১০৯ ধারায় মামলা করার জন্য এজাহারে যে উপাদান থাকতে হয়, তার কিছুই নেই। পুলিশের কাছে দুটি মোবাইল ফোনই ছিল। তারা তথ্যপ্রযুক্তি ব্যবহার করে সব ধরনের তথ্য বের করতে পারবে। এর জন্য রিমান্ডের প্রয়োজন পড়ে না। আমরা সাকিনের জামিন আবেদন করেছিলাম। আদালত যেহেতু এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন, তাই আমাদের আবেদন নাকচ হয়েছে। রিমান্ড শেষে পুনরায় জামিনের আবেদন করা হবে।’
গ্রেপ্তার শাহরিয়ার সাকিন রংপুর মেডিকেল কলেজের চূড়ান্ত বর্ষের শিক্ষার্থী। তিনি মহানগরীর ধাপ চিকলী ভাটা এলাকার বাসিন্দা। নিহত নুজশাত জাহান নগরীর খলিফাপাড়া এলাকার বাসিন্দা এবং রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান বিভাগের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। ২২ জুন বিকেলে নগরীর পায়রা চত্বর এলাকার ৯ তলা নর্থভিউ হোটেলের ছাদ থেকে নিচে পড়ে মারা যান নুজশাত। এই ঘটনায় সাকিনসহ আরও কয়েকজনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় এজাহার দায়ের করেন তাঁর বাবা।
মামলার এজাহারে তিনি উল্লেখ করেন, ঘটনাস্থলে তিনি মেয়ের মোবাইল ফোন পান, যেখানে বার্তাসহ বিভিন্ন তথ্য মুছে ফেলা অবস্থায় ছিল। পরে বিভিন্ন মাধ্যমে তিনি জানতে পারেন, শাহরিয়ারের সঙ্গে তাঁর মেয়ের একসঙ্গে তোলা ছবি ও কথোপকথনের বার্তা ফোনে ছিল। এজাহারে তিনি আরও উল্লেখ করেন, শাহরিয়ারের মানসিক নির্যাতনের কারণে তাঁর মেয়ের মৃত্যু হয়ে থাকতে পারে বলে তিনি সন্দেহ করছেন।

টাঙ্গাইল শহরের শ্যামা বাবুর খাল দখল করে টাঙ্গাইল পৌরসভাসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তি স্থাপনা নির্মাণ করেছে। খালের জায়গায় ৭টি পৌর মার্কেটসহ আরও নানা স্থাপনা গড়ে ওঠায় খালটি বিলীন হওয়ার পথে। এতে শহরে স্থায়ী জলাবদ্ধতা ও ভিক্টোরিয়া রোডে যানজট বেড়েছে।
১০ মিনিট আগে
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় অভিযান চালিয়ে তিনটি ব্যবসাপ্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ রোববার (২৮ জুন) দুপুর ১২টা থেকে বেলা দেড়টা পর্যন্ত উপজেলার ভাটেরচর বাসস্ট্যান্ড এলাকায় এই অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের মুন্সিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক
২৫ মিনিট আগে
বরিশালের মুলাদীতে গভীর রাতে হারুন হাওলাদার নামের এক কৃষককে হাত ও চোখ বেঁধে বাড়ি থেকে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাঁর ছেলে জাফর হাওলাদার বাদী হয়ে মুলাদী থানায় অপহরণ মামলা করেছেন। পুলিশ জানায়, ঘটনার তদন্ত চলছে এবং কৃষককে উদ্ধারের চেষ্টা অব্যাহত আছে।
২৬ মিনিট আগে
নেত্রকোনার পূর্বধলায় বিদ্যুতের খুঁটি থেকে ১০ কেভিএ ট্রান্সফরমার চুরির সময় মো. কাউসার নামে এক যুবককে হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ। জব্দ করা হয়েছে চুরির কাজে ব্যবহৃত একটি পিকআপ। এ ঘটনায় মামলা হয়েছে এবং কাউসারকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
২৮ মিনিট আগে