
পাবনার ঈশ্বরদীতে গৃহস্থালি কাজে এসে দেখতে পান রাজশাহী কলেজের প্রয়াত অধ্যাপক হাবিবুল্লাহর স্ত্রী হাজেরা খাতুন একা থাকেন। কেয়ারটেকার থাকলেও বৃদ্ধ এবং চোখেও ভালো দেখতে পান না। এমন সুযোগ পেয়েই অধ্যাপকের স্ত্রীকে খুন এবং টাকা-পয়সা চুরির পরিকল্পনা করেন আবিদ হাসান (৩২)।
হত্যাকাণ্ডের ৯ দিন পর অভিযুক্ত আবিদকে কক্সবাজার থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৫ এপ্রিল) দুপুরে পাবনা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব তথ্য জানান পাবনার পুলিশ সুপার (এসপি) আকবর আলী মুনসী।
গ্রেপ্তারকৃত আবিদ হাসান (৩২) পাবনার সাঁথিয়া উপজেলার বিলসলঙ্গি জোলাপাড়া গ্রামের মৃত রতন আলীর ছেলে। ঈশ্বরদীর নতুনহাটের চর সাহাপুর এলাকার লতিফের বাড়িতে ভাড়া থাকতেন। হত্যাকাণ্ডের পাঁচ-ছয় দিন আগে নিহত হাজেরা খাতুনের বাড়িতে কাজ করেন।
পুলিশ সুপার জানান, পরিকল্পনা অনুযায়ী সুযোগের অপেক্ষায় থাকে আবিদ। হঠাৎ করে ভুক্তভোগী হাজেরা খাতুন বাসায় শিমুল তুলা, সুপারি ও শজিনা পাড়ানোর প্রয়োজন পড়লে তিনি তাঁর বোন আয়শা খাতুনের মাধ্যমে আবিদ হাসানকে খবর পাঠান। খবর পেয়ে আবিদ হাসান ঘটনার দিন গত ৩ এপ্রিল সকাল ৮টার দিকে হাজেরা খাতুনের বাসায় যান। এরপর দুপুর আড়াইটার দিকে হাজেরাকে ঘুমন্ত অবস্থায় পেয়ে বালিশ দিয়ে শ্বাস রোধ করেন আবিদ। এ সময় হাজেরা খাতুন জেগে গিয়ে নড়াচড়া করলে খাট থেকে নিচে পড়ে যান এবং নিচে থাকা বঁটি লেগে কপাল কেটে যায়। এরপর আবিদ আবার বালিশ দিয়ে শ্বাসরোধে মৃত্যু নিশ্চিত করে হাতে থাকা চুরি ও কানের দুল খুলে নেন। এরপর আলমারি খুলে ৩০ হাজার ৭০০ টাকা এবং এক জোড়া কানের দুল নিয়ে বাড়ি তালাবদ্ধ করে পালিয়ে যান।
তিনি আরও জানান, পরে রাত ৮টার দিকে তাঁর রক্তাক্ত মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে হাসপাতালে ময়নাতদন্ত শেষে মরদেহ হস্তান্তর করা হয়। এসংক্রান্ত মামলা দায়েরের পর গত ১২ এপ্রিল রাত ৮টার দিকে কক্সবাজার কলাতলীর সাংস্কৃতিক কেন্দ্রসংলগ্ন এহসান বোর্ডিং থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে এক জোড়া সিটি গোল্ডের চুরি, দুই জোড়া স্বর্ণের কানের দুল, ২০ হাজার টাকা এবং নিহতের ব্যবহৃত একটি নোকিয়া বাটন ফোন উদ্ধার করা হয়।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ-প্রশাসন) মাসুদ আলম, অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ঈশ্বরদী সার্কেল) বিপ্লব কুমার গোস্বামী, ডিবির ওসি এমরান মাহমুদ তুহিনসহ পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

গাজীপুর সাফারি পার্ক থেকে চুরি হওয়া বিপন্ন প্রজাতির তিনটি রিংটেইল লেমুরের দুটিকে ভারতের গুজরাটে পাওয়া গেছে। শীর্ষ ধনকুবের অনন্ত আম্বানির বন্য প্রাণী উদ্ধার ও সংরক্ষণ প্রকল্প ‘বনতারা’য় রয়েছে প্রাণী দুটি। একাধিক হাত ঘুরে লেমুর দুটি সেখানে প্রায় ৪৮ লাখ রুপিতে বিক্রি হয়েছে বলে তদন্তে তথ্য পেয়েছে
১৫ দিন আগে
ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিমকে বিদেশ যাওয়ার অনুমতি দিয়ে নিম্ন আদালতের দেওয়া আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে রিভিশন আবেদনের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার দুদকের প্রধান কার্যালয়ে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে কমিশনের জনসংযোগ বিভাগের উপপরিচালক মো. আকতারুল ইসলাম এ তথ্য জানান।
১৫ দিন আগে
ফিশিং লিংকের মাধ্যমে সফটওয়্যার আপডেটের প্রলোভন দেখিয়ে মোবাইল ফোনের নিয়ন্ত্রণ নেওয়ার পর ব্যাংক হিসাব থেকে প্রায় ৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
১৯ দিন আগে
একটি জুয়ার ওয়েবসাইট বন্ধ হয়, কিছুদিন পর একই ধরনের আরেকটি সাইট হাজির। একটি অ্যাপ সরিয়ে দেওয়া হলে নতুন নামে আবার চালু হয় কার্যক্রম। এভাবে প্রতিদিন গড়ে ৩০ থেকে ৩৫টি জুয়ার সাইট খোলা হয়। প্রযুক্তির এই ফাঁক গলে দেশে ক্রমেই বিস্তৃত হচ্ছে অনলাইন জুয়া।
১৬ আগস্ট ২০২৬