
পাবনার ঈশ্বরদীতে প্রয়াত এক কলেজশিক্ষকের বৃদ্ধা স্ত্রী রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আলামত সংগ্রহের পর পুলিশ বলছে, এটি একটি খুন। সোমবার (৩ এপ্রিল) রাতে উপজেলার পাকশী ইপিজেড এলাকায় গোলাবাড়ি মোড়ে নিজ বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।
ওই বৃদ্ধার নাম হাজেরা খাতুন (৭৬)। তিনি পাকশী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি হাবিবুল ইসলাম হব্বুলের বড় বোন এবং রাজশাহী একটি কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক প্রয়াত অধ্যাপক হাবিবুল্লাহর স্ত্রী। হাজেরা খাতুন নিজ বাড়িতে একা থাকতেন।
পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর শহিদুল ইসলাম জানান, হাজেরা খাতুনের সাত ছেলে-মেয়ের মধ্যে দুই মেয়ে কানাডা ও বাকিরা ঢাকায় থাকেন। পাকশীর গোলাবাড়ির ওই বাড়িতে হাজেরা খাতুন একা থাকতেন। তবে রাতে দেখাশোনার জন্য সেলিনা খাতুন নামে এক প্রতিবেশী নারী ওই বাড়িতে থাকতেন।

সোমবার সন্ধ্যা থেকে হাজেরা খাতুনের মোবাইল বন্ধ পাওয়া পান তাঁর মেয়েরা। এই খবর মেয়েরা প্রতিবেশী সেলিনা খাতুনকে জানান। সেলিনা খাতুন ওই বাড়িতে এসে ঘরের দরজা বন্ধ পান। পরে সেলিনা খাতুন, তাঁর ছেলে ও একজন প্রতিবেশী শাবল দিয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে রক্তাক্ত অবস্থায় মরদেহ খাটের নিচে পড়ে থাকতে দেখেন।
খবর পেয়ে ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামীর নেতৃত্বে পুলিশ সদস্যরা রাত ১০টায় দিকে মরদেহ উদ্ধার করে। পুলিশ হাজিরা বেগমের শয়নকক্ষে দুটি আলমারি কপাট খোলা ও জিনিসপত্র তছনছ অবস্থায় পাওয়া যায়।
অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন, ‘সিরাজগঞ্জ থেকে ক্রাইম টিমকে খবর দেওয়া হয়েছে। স্পট তদন্তের পর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। এটি একটি খুন। তবে ময়নাতদন্ত ছাড়া বিস্তারিত বলা যাচ্ছে না।’

গাজীপুর সাফারি পার্ক থেকে চুরি হওয়া বিপন্ন প্রজাতির তিনটি রিংটেইল লেমুরের দুটিকে ভারতের গুজরাটে পাওয়া গেছে। শীর্ষ ধনকুবের অনন্ত আম্বানির বন্য প্রাণী উদ্ধার ও সংরক্ষণ প্রকল্প ‘বনতারা’য় রয়েছে প্রাণী দুটি। একাধিক হাত ঘুরে লেমুর দুটি সেখানে প্রায় ৪৮ লাখ রুপিতে বিক্রি হয়েছে বলে তদন্তে তথ্য পেয়েছে
১৫ দিন আগে
ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিমকে বিদেশ যাওয়ার অনুমতি দিয়ে নিম্ন আদালতের দেওয়া আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে রিভিশন আবেদনের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার দুদকের প্রধান কার্যালয়ে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে কমিশনের জনসংযোগ বিভাগের উপপরিচালক মো. আকতারুল ইসলাম এ তথ্য জানান।
১৫ দিন আগে
ফিশিং লিংকের মাধ্যমে সফটওয়্যার আপডেটের প্রলোভন দেখিয়ে মোবাইল ফোনের নিয়ন্ত্রণ নেওয়ার পর ব্যাংক হিসাব থেকে প্রায় ৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
১৯ দিন আগে
একটি জুয়ার ওয়েবসাইট বন্ধ হয়, কিছুদিন পর একই ধরনের আরেকটি সাইট হাজির। একটি অ্যাপ সরিয়ে দেওয়া হলে নতুন নামে আবার চালু হয় কার্যক্রম। এভাবে প্রতিদিন গড়ে ৩০ থেকে ৩৫টি জুয়ার সাইট খোলা হয়। প্রযুক্তির এই ফাঁক গলে দেশে ক্রমেই বিস্তৃত হচ্ছে অনলাইন জুয়া।
১৬ আগস্ট ২০২৬