
নওগাঁর বদলগাছীতে সড়ক দুর্ঘটনায় শিক্ষিকার মৃত্যুর খবরে একই প্রতিষ্ঠানের অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। শিক্ষিকা-শিক্ষার্থীর এমন বিদায়ে কান্নায় ভেঙে পড়েছেন স্বজন ও স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (১৯ মে) দুপুরে সড়ক দুর্ঘটনায় নিহত হন লাবণ্য প্রভা ও কমিউনিটি বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক উম্মে কুলছুম। সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষিকার মৃত্যুর খবর দেখে বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী তাসনিম জ্ঞান হারিয়ে ফেলে। সঙ্গে সঙ্গে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। একই বিদ্যালয়ের শিক্ষিকা ও শিক্ষার্থীর মৃত্যুতে উপজেলায় চলছে শোকের মাতম।
এমন হৃদয়বিদারক ঘটনা নজরে আসে নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য (এমপি) ফজলে হুদা বাবুলের। আজ শুক্রবার দুপুরে তিনি ছুটে যান শোকাহত দুই বাড়িতে। শোকাহত দুই পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন তিনি। এ সময় তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের খোঁজখবর নেন।
এমপি ফজলে হুদা বাবুল বলেন, ‘ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। একটি দুর্ঘটনা দুই পরিবারকে নিঃস্ব করে দিয়েছে। শিক্ষিকা-শিক্ষার্থীর এই সম্পর্ক আমাদের সমাজের জন্য এক অনন্য উদাহরণ হয়ে থাকবে।’
স্বজনদের আহাজারিতে আজও ভারী ছিল বদলগাছী। বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষকসহ স্থানীয় বাসিন্দাদের অনেকেই দুই পরিবারের বাড়িতে ভিড় করছেন। কেউ কেউ সান্ত্বনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়ছেন।
মৃত শিক্ষার্থীর বাবা আবুল কালাম বলেন, ‘শিক্ষিকার মৃত্যুর খবরটা আমার মেয়ে কোনোভাবেই মেনে নিতে পারেনি। ফেসবুকে দেখে জ্ঞান হারিয়ে ফেলেছিল। পরে তাকে আর বাঁচানো গেল না।’

চট্টগ্রামের সীতাকুণ্ডে পারিবারিক কলহের জেরে পুত্রের ছুরিকাঘাতে পিতা মারা গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আজ শনিবার (২৩ মে) সন্ধ্যা পৌনে ৭টার দিকে উপজেলার সলিমপুর ইউনিয়নের জঙ্গল সলিমপুর ৫ নম্বর ছিন্নমূল এলাকায় এ ঘটনা ঘটে।
৩৬ মিনিট আগে
আগামী দুই বছরের মধ্যে রাজধানীর বর্তমান চিত্র পরিবর্তন করে ঢাকাকে একটি মানসম্পন্ন ও বাসযোগ্য নগরীতে রূপান্তর করার প্রত্যয় জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
১ ঘণ্টা আগে
নরসিংদী সদর উপজেলায় ধর্ষণের একটি ঘটনা সালিসে মিটমাট করতে চেয়েছিলেন জেলা বিএনপির কয়েকজন নেতা। এ জন্য বৈঠকও ডাকা হয়। বৈঠকে টাকার বিনিময়ে মীমাংসার প্রস্তাব ওঠায় ক্ষোভে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন এক তরুণী।
১ ঘণ্টা আগে
রাজধানীর উত্তরা এলাকায় আবুল কাশেম নামের এক গার্মেন্ট ব্যবসায়ীর বাসা লক্ষ্য করে আবারও গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। আড়াই মাসের ব্যবধানে এই ব্যবসায়ীর বাসায় দ্বিতীয়বার গুলি ছোড়ার ঘটনা ঘটল। গত শুক্রবার রাত ৮টার দিকে উত্তরা ৭ নম্বর সেক্টরে এ কে এস গ্রুপের মালিক আবুল কাশেমের বাড়ির প্রধান ফটকে তিনটি গুলি
১ ঘণ্টা আগে