
রাজশাহীর বাগমারা উপজেলার বিভিন্ন এলাকা থেকে চুরি হওয়া ১৪টি বৈদ্যুতিক মিটার উদ্ধার করেছে পুলিশ। সিরাজগঞ্জের সলঙ্গা থানার চড়িয়া মধ্যপাড়া গ্রাম থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তারের পর মিটারগুলো পাওয়া যায়।
আজ শনিবার বিকেলে রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র বিশেষ শাখার (ডিএসবি) অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন এই তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার ব্যক্তির নাম রাশিদ হাসান। তাঁর বাড়ি চড়িয়া মধ্যপাড়া গ্রামে।
সাবিনা ইয়াসমিন জানান, গত বৃহস্পতিবার রাত সোয়া ১১টার দিকে জেলা পুলিশ এই অভিযান চালায়। এ সময় রাশিদ হাসানের কাছ থেকে চুরি হওয়া বৈদ্যুতিক মিটার উদ্ধার করা হয়। রাশিদ হাসান বাগমারা উপজেলার বিভিন্ন এলাকা থেকে পরিকল্পিতভাবে বৈদ্যুতিক মিটার চুরি করে আসছিলেন। চুরির পর তিনি ঘটনাস্থলের আশপাশের ঝোপঝাড়ে মিটারগুলো লুকিয়ে রাখতেন। আর যেখানে মিটার লাগানো থাকত সেখানে নিজের মোবাইল নম্বর লেখা চিরকুট রেখে যেতেন। পরে মিটার মালিকেরা মিটারের জন্য যোগাযোগ করলে রাশিদ প্রতিটি মিটারের বিপরীতে ৭ হাজার টাকা দাবি করতেন।
সাবিনা ইয়াসমিন জানান, মালিকের কাছ থেকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা গ্রহণের পর অভিযুক্ত ব্যক্তি মিটারগুলোর অবস্থান জানাতেন। এমন একটি ঘটনায় মোয়াজ্জেম হোসেন নামের এক ব্যক্তি বাগমারা থানায় মামলা করেন। মামলার পর তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে পুলিশ সিরাজগঞ্জ থেকে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে। পরে তাঁকে ঘটনাস্থলে নিয়ে গেলে তাঁর দেখানো বিভিন্ন স্থান থেকে চুরি হওয়া ১৪টি বৈদ্যুতিক মিটার উদ্ধার করা হয়।
গ্রেপ্তার রাশিদ হাসানকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন।

চট্টগ্রাম নগরের কোতোয়ালির দেওয়ানজী পুকুরপাড়ে নিজ বাসার দরজা ভেঙে পলি চৌধুরী (৪৬) নামে এক স্কুলশিক্ষিকার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে মরদেহে পচন ধরেছে এবং শরীর কিছুটা ফুলে গেছে...
২ ঘণ্টা আগে
ফেনী ব্যাটালিয়নের আওতাধীন সীমান্তে অভিযান চালিয়ে ৬২ লাখ ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ রোববার (১০ মে) দুপুর ১২টার দিকে বিজিবির ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
২ ঘণ্টা আগে
১৫ মে থেকে রাজশাহীর বাগানগুলোয় আম নামানো শুরু হবে। প্রথমেই আসবে গুটি জাতের আম। এরপর পর্যায়ক্রমে অন্যান্য উন্নত জাতের আম পাড়া শুরু হবে। পরিপক্ব আমের বাজারজাত নিশ্চিত করতে জেলা প্রশাসন এ বছরও ‘ম্যাঙ্গো ক্যালেন্ডার’ ঘোষণা করেছে।
২ ঘণ্টা আগে
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় এসএসসি পরীক্ষায় প্রশ্নপত্র সরবরাহে বড় ধরনের বিভ্রান্তির ঘটনা ঘটেছে। প্রমোদা সুন্দরী উচ্চবিদ্যালয়ের পরীক্ষাকেন্দ্রে ২০২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য নির্ধারিত পরীক্ষায় ভুলবশত ২০২৬ শিক্ষাবর্ষের সিলেবাস অনুযায়ী প্রশ্নপত্র ও উত্তরপত্র সরবরাহ করা হয়।
৩ ঘণ্টা আগে