
ভূমিমন্ত্রী ও রাজশাহী সদর আসনের এমপি মিজানুর রহমান মিনু বলেছেন, ‘নেসকো (নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি) কেন, কোনো কিছুই রাজশাহী থেকে যাবে না। কোন কনট্রাক্টর কোথায় কী বলল, তাতে কিছু যায় আসে না।’
আজ বুধবার সকালে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং গণ-অভ্যুত্থান দিবসের তাৎপর্য তুলে ধরে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
ভূমিমন্ত্রী বলেন, ‘এটি হচ্ছে এখানে কয়েকজন যারা চাকরি করে, কিছু কিছু আছে যারা ফ্যাসিস্টদের দালাল, তারা এটা (নেসকো) নিয়ে একটি ষড়যন্ত্র করতে পারে। আর কে কী বলল, কোন কনটাক্টটা কোথায় যাবে, নো; দিস ইজ রাজশাহী। রাজশাহীর সব প্রতিষ্ঠান রাজশাহীতে থাকবে।’
মিজানুর রহমান মিনু আরও বলেন, ‘রাজশাহী হবে প্রথম। আমার কাছে মন্ত্রিত্ব, এমপি, মেয়র বড় জিনিস নয়। এই মাটিতেই আমার জন্ম। এই মাটিতেই আমার মৃত্যু হবে। এটিই আমার আকাঙ্ক্ষা, এটিই আমার চাওয়া। আল্লাহ আমাকে অনেক সম্মান দিয়েছেন।’
অনুষ্ঠানে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন ও বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশীদসহ পুলিশ-প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে গত রবিবার এক অনুষ্ঠানে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ও বগুড়ার এমপি মীর শাহে আলম নেসকোর প্রধান কার্যালয় রাজশাহী থেকে বগুড়ায় নেওয়ার বিষয়ে আলোচনা করেন।
সেখানে মীর শাহে আলম বলেন, ‘রাজশাহীওয়ালারা সারা দিন চিৎকার করে। আপনাদের (রাজশাহীর) ব্যথা লাগে কেন, ব্যথা লাগায়েন না। হোক না বগুড়ায় হেড অফিস, আপনারা জোনাল অফিস নেন।’ তাঁর এই বক্তব্যের পর রাজশাহীতে আলোচনা-সমালোচনা শুরু হয়।

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় পদ্মা নদী থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। আজ বুধবার সকাল ১০টার দিকে উপজেলার কনকসার-সংলগ্ন পদ্মা নদীর খেয়াঘাট এলাকায় মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা। পরে খবর পেয়ে মাওয়া নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন।
১০ মিনিট আগে
আজ বেলা ২টার দিকে ইন্দ্রপুর বাজার এলাকায় বালুবাহী একটি ট্রাক সামনে থাকা সিএনজিচালিত অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে সিএনজিচালিত অটোরিকশাটি দুমড়েমুচড়ে গিয়ে দুজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
১২ মিনিট আগে
গাজীপুরের কাপাসিয়া উপজেলা যুবদলের এক নেতার বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে কাপাসিয়া উপজেলা সদর ইউনিয়নের সূর্যনারায়ণপুর এলাকায় এ ঘটনা ঘটে। ওই যুবদল নেতার নাম ফরিদুল আলম ভুলু। তিনি কাপাসিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক।
২২ মিনিট আগে
জয়পুরহাট সদরে ডাকাতির প্রস্তুতির সময় দেশীয় অস্ত্র ও বিভিন্ন সরঞ্জামসহ আন্তজেলা ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার চকশ্যাম এলাকার রায়হান হোসেন, পূর্ব ধানমন্ডি এলাকার সাইদুল ইসলাম ও গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার মথরপাড়া এলাকার
২৯ মিনিট আগে