
নওগাঁয় ডাবের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে খেতে দিয়ে মানুষের মালামাল হাতিয়ে নিত একটি প্রতারক চক্র। এই চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে অটোরিকশা, মোটরসাইকেল, মোবাইল, নগদ টাকা ও ঘুমের ওষুধ জব্দ করা হয়।
আজ মঙ্গলবার দুপুরে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে বগুড়া ও গাইবান্ধা জেলায় একটানা ১৮ ঘণ্টা অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কুমিল্লার বুড়িচং উপজেলার লোহাই মুরি এলাকার ইব্রাহীম ওরফে ইমন (৩৪), বরগুনার খেজুরতলা এলাকার হুমায়ুন কবির (৫০), বগুড়ার শাহজাহানপুর উপজেলার ফুল দীঘি পূর্ব পাড়া এলাকার খাজা মিয়া (৫৬) ও গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার জিরাই এলাকার আব্দুল গফুর (৪১)।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১০ জুলাই সকাল সাড়ে ১০টার দিকে নওগাঁ সদর হাসপাতালে রোগী দেখার কথা বলে চক্রের এক সদস্য একটি অটোরিকশা রিজার্ভ করেন। পরে হাসপাতালে পৌঁছালে সেখানে আরও দুজন ব্যক্তি নবাগত শিশু জন্মানোর কথা বলে অটোচালককে মিষ্টি খেতে দেন। এর মাধ্যমে তাঁরা অটোচালকের বিশ্বাস অর্জন করেন। পরে অটোচালককে একটা ডাব খেতে দেন তাঁরা। যে ডাবের মধ্যে আগেই বিষাক্ত চেতনানাশক ওষুধ মিশিয়ে রাখা হয়। চেতনানাশক মিশ্রিত সেই ডাবের পানি খেয়ে চালক অচেতন হয়ে পড়লে এই সুযোগে চক্রটি অটোরিকশা নিয়ে পালিয়ে যায়। পরে সিসিটিভি ফুটেজ, বিভিন্ন অপরাধীদের ডেটা বিশ্লেষণ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট ও তথ্যপ্রযুক্তির ব্যবহার করে আসামি শনাক্ত করে বগুড়া ও গাইবান্ধা জেলায় একটানা ১৮ ঘণ্টা অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় আসামিদের কাছ থেকে চুরি হওয়া অটোরিকশা, ঘুমের ওষুধ, একটি মোটরসাইকেল, আটটি মোবাইল ও ১১ হাজার ৪৩০ টাকা জব্দ করা হয়।
এ বিষয়ে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, আসামি ইব্রাহীম ও হুমায়ুনের বিরুদ্ধে হত্যা মামলাসহ দেশের বিভিন্ন থানায় বেশ কিছু মামলা আছে। কয়েক বছর ধরে তাঁরা মানুষকে ডাবের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে ও মানুষকে ভুলভাল বুঝিয়ে টাকাপয়সা হাতিয়ে নিতেন। অপর দুই আসামি খাজা মিয়া ও আব্দুল গফুর প্রতারকদের সম্পদ কিনে বিক্রি করেন। তাঁদের প্রত্যেকের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ময়মনসিংহ নগরীতে জামালপুর থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টার দিকে নগরীর নতুন বাজার এলাকায় জামালপুর থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়।
২৫ মিনিট আগে
ভোলার চরফ্যাশনে এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে বিধবা নারীকে পিটিয়ে হাত ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল বুধবার উপজেলার ওসমানগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
৪৪ মিনিট আগে
‘বাংলাদেশের জনগণ আওয়ামী লীগ ও ফ্যাসিবাদকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। তারা এখন যে ধরনের বক্তব্য দিয়ে চলেছে, এটা কেবল তাদের রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখার ক্ষুদ্র প্রয়াস মাত্র। সেটিকে আমরা কোনোভাবে সফল হতে দেব না।’
১ ঘণ্টা আগে
উপজেলার আবুল হোসেন জহুরা উচ্চবিদ্যালয়ের মালিকানাধীন ও দখলীয় প্রায় এক বিঘা জমি নিজেদের দাবি করে জবরদখলের চেষ্টা করছেন এলাঙ্গী ইউনিয়নের রাঙ্গামাটি গ্রামের বাসিন্দা আমজাদ হোসেন ফকির ও তাঁর লোকজন।
১ ঘণ্টা আগে