
রাজশাহীর পবা উপজেলায় ৯ বছর বয়সী এক শিশুকন্যাকে যৌন নিপীড়ন মামলায় গ্রেপ্তার জামায়াতে ইসলামীর এক রুকনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তাঁর নাম ওমর ফারুক (৩৫), বাড়ি উপজেলার পাকারমাথা গ্রামে।
শিশুকে যৌন হয়রানির মামলায় গ্রেপ্তার হয়ে ওমর ফারুক এখন কারাগারে। তিনি পেশায় গ্রাম্য চিকিৎসক। তিনি জামায়াতে ইসলামীর পবা উপজেলার বড়গাছি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের রুকন ছিলেন। তাঁর ভাই আবু বকর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি।
গত শুক্রবার সন্ধ্যায় ওমর ফারুককে তাঁর বাড়ি থেকে আটক করে থানায় নেয় পুলিশ। পরে রাতে ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে গত শনিবার সকালে ওমর ফারুককে আদালতে পাঠানো হয়। আদালত তাঁকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠান।
মামলার এজাহার অনুযায়ী, ওমর ফারুক ফার্মেসি পরিচালনার পাশাপাশি স্ত্রীকে নিয়ে বাড়িতেই শিশুদের প্রাইভেট পড়ান। গত ১২ জুলাই প্রতিদিনের মতো ৯ বছর বয়সী ওই শিশু প্রাইভেট পড়তে গেলে অন্য শিক্ষার্থীদের কৌশলে বিদায় করে দেন ফারুক। পরে শিশুটিকে যৌন নিপীড়ন করেন। বাড়িতে ফিরে শিশুটি কান্নাকাটি করে মায়ের কাছে পুরো ঘটনা বলে দেয়।
এ বিষয়ে জানতে চাইলে বড়গাছি ইউনিয়ন জামায়াতের আমির আব্দুর রহমান মিলন বলেন, ‘আমরা ওই শিশুর পরিবারের সঙ্গে কথা বলেছি। ওমর ফারুকের বিষয়ে ওঠা অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। নৈতিক স্খলনের কারণে তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।’
তিনি জানান, এ ব্যাপারে রোববার উপজেলা জামায়াতের সভা হয়েছে। সভায় ইউনিয়ন জামায়াতের নেতারাও উপস্থিত ছিলেন। সেই সভায় ওমর ফারুককে বহিষ্কারের সিদ্ধান্ত হয়।

সিরাজগঞ্জের এনায়েতপুরে অভিযান চালিয়ে ৪৮ কেজি গাঁজাসহ চারজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১২। সোমবার দুপুরে র্যাব-১২-এর কোম্পানি কমান্ডার মেজর তাবরীজ তাজওয়ার শরীফ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
২৯ মিনিট আগে
রাজধানীর গোলাপবাগে একটি নিয়ন্ত্রণহারা যাত্রীবাহী বাসের চাপায় আব্দুল্লাহ আল মামুন (৩০) নামের এক যুবক নিহত এবং দুজন আহত হয়েছেন। সোমবার বিকেল ৪টার দিকে গোলাপবাগ মোড়ে একটি বাস কয়েকটি রিকশা ও পথচারীদের চাপা দিলে এই হতাহতের ঘটনা ঘটে...
৩২ মিনিট আগে
নাটোরের গুরুদাসপুর সরকারি পাইলট মডেল উচ্চবিদ্যালয়ের প্রায় ৮ বিঘা আয়তনের খেলার মাঠটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। এতে দুই মাসেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে শিক্ষার্থীদের অ্যাসেম্বলি (প্রাত্যহিক সমাবেশ) ও খেলাধুলা। মাঠের এমন অনুপযোগী পরিবেশে ব্যাহত হচ্ছে প্রধানমন্ত্রী ঘোষিত ‘নতুনকুঁড়ি’ কর্মসূচির
৩৮ মিনিট আগে
লক্ষ্মীপুর সদর উপজেলায় পুকুরে গোসল করতে নেমে আব্দুল হামিদ নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। আজ সোমবার বিকেলে উপজেলার শাকচর ইউনিয়নের শাকচর গ্রামের সরকারবাড়িতে এ ঘটনা ঘটে।
৪১ মিনিট আগে