রাজশাহীতে প্রশিক্ষণের সময় মই থেকে পড়ে গুরুতর আহত হয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের এক গাড়িচালক। তাঁর নাম হযরত আলী সরদার (৩৫)। শনিবার (২৫ জুলাই) বেলা পৌনে ১১টার দিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রাজশাহী সদর স্টেশনে এ ঘটনা ঘটে।
ঘটনার পর আহত ফায়ার ফাইটার হযরতকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়েছে। ২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হলে সিটি স্ক্যানের জন্য পরে তাঁকে রেডিওলজি বিভাগে পাঠানো হয়।
রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শেখ শামীম আহমেদ জানান, প্রায় ৩০ ফুট উঁচু মই থেকে হযরত আলী পড়ে গিয়েছেন। তিনি হাঁটতে পারছেন না। সিটি স্ক্যানের জন্য তাঁকে রেডিওলজি বিভাগে পাঠানো হয়েছে। এখনই তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে কিছু বলা যাচ্ছে না।
এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে কথা বলতে অস্বীকৃতি জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রাজশাহী সদর স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার এনায়েতুল হক।
তবে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, কিছুদিন পর ফায়ার সার্ভিসের কর্মীদের ঢাকায় প্রতিযোগিতা আছে। সেই প্রতিযোগিতার জন্য এখন বাছাই চলছে। আর এ জন্যই রাজশাহীতে দ্রুত সময়ে ফায়ার ফাইটারদের মইয়ে ওঠার প্রশিক্ষণ চলছিল। হযরত আলী গাড়িচালক হলেও তাঁকে মইয়ে উঠিয়ে দিয়েছিলেন কর্মকর্তারা। দ্রুত ওঠার সময় ৩০ ফুট ওপর থেকে তিনি পড়ে যান।
যোগাযোগ করা হলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রাজশাহীর উপপরিচালক মনজিল হক বলেন, তিনি বাইরে আছেন। তাই ঘটনা সম্পর্কে জানেন না। তিনি সহকারী পরিচালকের সঙ্গে কথা বলার পরামর্শ দেন।
সহকারী পরিচালক আব্দুর রাজ্জাক বলেন, ‘প্র্যাকটিসের সময় হযরত পড়ে আহত হয়েছেন।’ গাড়িচালক প্রতিযোগিতায় অংশ নেবেন কি না জানতে চাইলে তিনি বলেন, ‘চাকরি করলে সবই করতে হবে।’

বরিশালের আগৈলঝাড়ায় এক নারী ইউপি সদস্য গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ ও তাঁর পরিবার। গত শুক্রবার রাতে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
২৫ মিনিট আগে
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস বিকল হয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে সংঘর্ষে অন্তত ১০ জন গুরুতর আহত হয়েছেন। গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কামারদহ ইউনিয়নের চাপড়িগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে...
৪০ মিনিট আগে
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৫৯০টি ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। আজ রোববার ঠাকুরগাঁও বিচারিক আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গতকাল শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার ৫ নম্বর দুওসুও ইউনিয়নের ৯...
১ ঘণ্টা আগে
কাঁধের টিউমার অপসারণ করাতে গিয়ে ‘ভুল অস্ত্রোপচারে’ মারা গেছেন কৃষক ওসমান গণি (৫৫)। একই চিকিৎসকের ভুল অস্ত্রোপচারের শিকার হয়ে পঙ্গু হওয়ার পথে আরও তিনজন নারী-পুরুষ।
৭ ঘণ্টা আগে