রাখঢাক না রেখে অফিসে বসে প্রকাশ্যেই ঘুষ নেন রাজশাহীর এক ভূমি কর্মকর্তা। ঘুষ নেওয়ার সময় দরকষাকষিও করেন। দুই দিন তাঁর দপ্তরে গিয়ে এমন চিত্রই দেখা গেছে। এই কর্মকর্তার নাম মিজানুর রহমান। তিনি রাজশাহীর বড়কুঠি মহানগর ভূমি অফিসের ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা। অভিযোগ পাওয়া গেছে, মিজানুরের তোলা টাকার ভাগ পান দপ্তরের সবাই।
সম্প্রতি মিজানুর রহমানের দপ্তরে গিয়ে তাঁকে রীতিমতো দরকষাকষি করে ঘুষ নিতে দেখা যায়। আজ বৃহস্পতিবার সকালে গিয়েও একই চিত্র দেখা গেছে। তবে এই ঘুষ নেওয়ায় কোনো সমস্যা দেখেন না তিনি।
আজ সকালে মিজানুর রহমানকে তাঁর দপ্তরে বসেই সেবা নিতে আসা লোকজনের কাছ থেকে টাকা নিতে দেখা যায়। তাঁর কক্ষেই বসেন ডাটা এন্ট্রি অপারেটর শান্ত ইসলাম। তাঁর সামনেই টাকা নেন মিজানুর। প্রথমে এক বৃদ্ধ সেবাগ্রহীতা মিজানুরকে ১০০ টাকার কয়েকটি নোট দেন।
আবদুল হাকিম নামের ওই ব্যক্তি জানালেন, তাঁর বাড়ি নগরীর উপশহরে। ভূমি অফিসে একটি কাগজ তুলতে এসেছিলেন। অনেক কাগজের মধ্য থেকে তাঁর কাগজ খুঁজে বের করতে সময় লাগল। তাই পিয়নদের জন্য টাকা দিলেন। আবদুল হাকিম বলেন, ‘পিয়নকে ১০টা টাকা না দিলে কাজটা করে দিবে না। তাই দিলাম।’
আজ সকালে এক তরুণের কাছ থেকে গুনে গুনে দুই হাজার ৫০০ টাকা নিতে দেখা গেল মিজানুর রহমানকে। টাকা দেওয়ার কারণ জানতে চাইলে ওই তরুণ বলেন, ‘টাকা হচ্ছে এই কাগজের জন্য।’ এটা কিসের টাকা জানতে চাইলে তিনি বলেন, ‘এটা বলতে পারব না।’ পরের প্রশ্ন করার আগেই ওই তরুণ নিজের পরিচয় না জানিয়ে দ্রুত চলে গেলেন।
অফিস থেকে চলে আসার পর ফোনে কথা হয় মিজানুর রহমানের সঙ্গে। তরুণের ঘটনা তুলে ধরে তাঁর কাছ থেকে টাকা নেওয়ার বিষয়ে জানতে চাইলে ভূমি উপসহকারী কর্মকর্তা মিজানুর রহমান বলেন, ‘এই ছেলের জমির খারিজের টাকা নিয়েছি।’ খারিজের জন্য কত লাগে জানতে চাইলে তিনি বলেন, ‘এটা এখন বলতে পারব না। কাগজপত্র দেখে বলতে হবে।’ এর আগে এক বৃদ্ধের কাছ থেকে টাকা নিতে দেখার বিষয়ে তিনি বলেন, ‘এটা কোনো সমস্যা না। এটা কোনো ব্যাপার না ভাই। আমি আপনার সঙ্গে সাক্ষাতে কথা বলব।’
গত বছরের ২২ থেকে ৩১ মে মিজানুরের দপ্তরে হিসাব তত্ত্বাবধায়ক (রাজস্ব) মো. ইসরাইল হোসেন ২০২০-২১ অর্থবছরের অডিট করেন। এরপর ২৩ জুন নিরীক্ষা প্রতিবেদন দেন। ওই প্রতিবেদনে বলা হয়, বড়কুঠি মহানগর ভূমি অফিসের রেজিস্ট্রার পরীক্ষায় দেখা গেছে, টাকা কম দেখিয়ে সরকারের অর্থ তছরুপ করা হয়েছে। মিজানুর রহমান আত্মসাৎ করেছেন ৩ হাজার ৫০৮ টাকা। এই টাকা তিনি জমা দেননি বলে মন্তব্য করা হয়েছে। কিন্তু এই ঘটনায় মিজানুরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি।
এ ব্যাপারে জানতে চাইলে বোয়ালিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) শাহীন মিয়া বলেন, ‘এই বিষয়গুলো আমি জানি না। আমাকে জানিয়ে উপকার করলেন। আজ আমি অফিসের বাইরে। আগামী রোববার অফিসে গিয়েই অভিযোগগুলো যাচাই করে দেখব।’

ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিমকে বিদেশ যাওয়ার অনুমতি দিয়ে নিম্ন আদালতের দেওয়া আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে রিভিশন আবেদনের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার দুদকের প্রধান কার্যালয়ে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে কমিশনের জনসংযোগ বিভাগের উপপরিচালক মো. আকতারুল ইসলাম এ তথ্য জানান।
৬ দিন আগে
ফিশিং লিংকের মাধ্যমে সফটওয়্যার আপডেটের প্রলোভন দেখিয়ে মোবাইল ফোনের নিয়ন্ত্রণ নেওয়ার পর ব্যাংক হিসাব থেকে প্রায় ৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
১০ দিন আগে
একটি জুয়ার ওয়েবসাইট বন্ধ হয়, কিছুদিন পর একই ধরনের আরেকটি সাইট হাজির। একটি অ্যাপ সরিয়ে দেওয়া হলে নতুন নামে আবার চালু হয় কার্যক্রম। এভাবে প্রতিদিন গড়ে ৩০ থেকে ৩৫টি জুয়ার সাইট খোলা হয়। প্রযুক্তির এই ফাঁক গলে দেশে ক্রমেই বিস্তৃত হচ্ছে অনলাইন জুয়া।
১৬ আগস্ট ২০২৬
রাজধানীর মিরপুর-১৩ এলাকার শেরে বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেটের সামনে গতকাল শুক্রবার দুর্বৃত্তদের ছোড়া গুলিতে যুবদলের এক কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় এক পথচারীও গুলিবিদ্ধ হয়েছেন। গত মঙ্গলবার রাজারবাগ বাজারে পানির পাম্পসংলগ্ন একটি মুদি দোকানের সামনে বিএনপি কর্মী মো. পলাশকে প্রকাশ্যে কুপিয়ে....
২৫ জুলাই ২০২৬