
রাজশাহীর পবা উপজেলার দর্শনপাড়া ইউনিয়নের বিল নেপালপাড়া গ্রামকে মৌপতঙ্গের জন্য ‘পরাগবান্ধব এলাকা’ ঘোষণা করা হয়েছে। বিশ্ব মৌপতঙ্গ দিবস উপলক্ষে আজ বুধবার আয়োজিত এক কর্মসূচি থেকে স্থানীয় গ্রামবাসী এই ঘোষণা দেন।
এ সময় গ্রামবাসী কৃষিকাজে রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার না করার অঙ্গীকার করেন। পাশাপাশি দেশের সব অঞ্চলকে পরাগবান্ধব এলাকা ঘোষণার দাবি জানিয়ে কৃষিপ্রতিবেশ সংরক্ষণ ও স্থানীয় কৃষিচর্চা সম্প্রসারণে সরকারি উদ্যোগ গ্রহণের আহ্বান জানান তাঁরা।
উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বারসিক, বরেন্দ্র ইয়ুথ ফোরাম ও বিল নেপালপাড়া নারী সংগঠনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, অতিরিক্ত কীটনাশক ব্যবহারের কারণে মৌমাছিসহ পরাগবাহী পতঙ্গ দ্রুত কমে যাচ্ছে। এর ফলে পরাগায়ন ব্যাহত হচ্ছে, কমছে ফসল উৎপাদন এবং হুমকির মুখে পড়ছে জীববৈচিত্র্য।
অনুষ্ঠানে কিষানি গোলাপজান বেগম, কৃষক আব্দুস সালাম ও কিষানি সুলতানা খাতুন প্রাকৃতিক কৃষি, জৈব বালাইনাশকের ব্যবহার এবং মৌপতঙ্গ সংরক্ষণে কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, মৌপতঙ্গ রক্ষায় সচেতনতা ও পরিবেশবান্ধব কৃষিচর্চার বিকল্প নেই।
অনুষ্ঠান পরিচালনা করেন বারসিক রাজশাহীর সহযোগী প্রোগ্রাম অফিসার তৌহিদুল ইসলাম। বরেন্দ্র ইয়ুথ ফোরামের সভাপতি আতিকুর রহমান আতিকও এতে বক্তব্য দেন।

প্রকৌশলী সেলিম মোহাম্মদ জানে আলমকে চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার (২১ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আগামী এক বছরের জন্য তাঁকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
৯ মিনিট আগে
গত বুধবার সকালে ঘাড়ে অস্ত্রোপচার হওয়ার কথা ছিল জালাল হোসেনের। দুই মাসের বেশি সময় অপেক্ষা করে আশা ছিল অপারেশন করে বাড়িতে গিয়ে ঈদ পালন করবেন। কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনায় নির্ধারিত দিনে তাঁর অস্ত্রোপচার হয়নি। ঠিক কবে সিরিয়াল পাবেন, তা-ও অনিশ্চিত।
৫ ঘণ্টা আগে
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) নিজস্ব কার্যালয়ের নির্মাণকাজ প্রায় শেষ হয়েছে। এতে ব্যয় হয়েছে ৫০ কোটি টাকা। ঈদুল আজহার পর আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি যখন চলছে, তখন এই কার্যালয় ঢাকায় সরিয়ে নেওয়ার তৎপরতা শুরু হয়েছে।
৫ ঘণ্টা আগে
দখল-দূষণে মৃতপ্রায় রংপুর নগরীর প্রাণ শ্যামাসুন্দরী খাল। খাল পুনঃখনন, দূষণ রোধ ও বনায়নের জন্য ১৫ কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার। তবে খোদ বাস্তবায়নকারী সংস্থা পানি উন্নয়ন বোর্ডই বলছে, দখল ও পানিপ্রবাহের মূল সংকট সমাধান ছাড়া এই প্রকল্প টেকসই হবে না।
৬ ঘণ্টা আগে