
রাজশাহীতে ২১তম ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাস্ট্রো-অলিম্পিয়াড ২০২৬-এর আঞ্চলিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার রাজশাহী কলেজের কলা ভবনের মিলনায়তনে অনুষ্ঠিত প্রতিযোগিতায় এই অঞ্চলের বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে জাতীয় পর্যায়ের জন্য জুনিয়র ও সিনিয়র দুই বিভাগ থেকে মোট ২০ জন শিক্ষার্থীকে নির্বাচিত করা হয়।
বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের আয়োজনে ও রাজশাহী অ্যাস্ট্রোনমি সেন্টারের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত অলিম্পিয়াডে জুনিয়র (১৪-১৫ বছর) ও সিনিয়র (১৬-১৮ বছর) বিভাগে পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষায় অংশগ্রহণকারীরা জ্যোতির্বিজ্ঞান, মহাকাশবিজ্ঞান ও বৈজ্ঞানিক বিশ্লেষণধর্মী বিভিন্ন প্রশ্নের উত্তর দেয়।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী ও নির্বাচিত শিক্ষার্থীদের মধ্যে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আশিক মোসাদ্দিক। তিনি শিক্ষার্থীদের বিজ্ঞানচর্চা, গবেষণামুখী চিন্তা ও জ্যোতির্বিজ্ঞানের প্রতি আগ্রহ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
বিশেষ অতিথি ছিলেন রাজশাহী অ্যাস্ট্রোনমি সেন্টারের সম্পাদক আননাবা কবীর প্রকৃতি, বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের ঢাকা টিমের সাধারণ সম্পাদক জসিমউদ্দিন অর্ণব এবং অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের রাজশাহী আঞ্চলিক আয়োজক কমিটির আহ্বায়ক আতিকুর রহমান আতিক ও সদস্যসচিব মো. হাসিবুল হাসনাত রিজভি।

বরিশালের আগৈলঝাড়ায় এক নারী ইউপি সদস্য গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ ও তাঁর পরিবার। গত শুক্রবার রাতে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
২৫ মিনিট আগে
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস বিকল হয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে সংঘর্ষে অন্তত ১০ জন গুরুতর আহত হয়েছেন। গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কামারদহ ইউনিয়নের চাপড়িগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে...
৪০ মিনিট আগে
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৫৯০টি ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। আজ রোববার ঠাকুরগাঁও বিচারিক আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গতকাল শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার ৫ নম্বর দুওসুও ইউনিয়নের ৯...
১ ঘণ্টা আগে
কাঁধের টিউমার অপসারণ করাতে গিয়ে ‘ভুল অস্ত্রোপচারে’ মারা গেছেন কৃষক ওসমান গণি (৫৫)। একই চিকিৎসকের ভুল অস্ত্রোপচারের শিকার হয়ে পঙ্গু হওয়ার পথে আরও তিনজন নারী-পুরুষ।
৭ ঘণ্টা আগে