পায়ে গুলিবিদ্ধ হয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক–ই–ইনসাফের প্রধান ইমরান খান। স্থানীয় সময় আজ বৃহস্পতিবার পাকিস্তানের ওয়াজিরাবাদ শহরে ‘হাকিকি আজাদ’ লংমার্চে অংশ নিতে গিয়ে গুলিবিদ্ধ হন ইমরান। এ সময় পিটিআইয়ের আরেক নেতা ফয়সাল জাভেদসহ আরও একজন গুরুতর আহত হন। হামলাকারীকে আটক করা হয়েছে। পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডনের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
পিটিআই নেতা ফাওয়াদ চৌধুরী ইমরান খান এবং ফয়সাল জাভেদের গুলিবদ্ধ হয়ে আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ‘ইমরান খানের পায়ে গুলি লেগেছে।’ তবে তাঁর আঘাত কতটা গুরুতর তাৎক্ষণিকভাবে জানা যায়নি। গুলিবিদ্ধ হওয়ার পরপরই ইমরান খানকে তাঁকে বহন করা কনটেইনার ট্রাক থেকে নামিয়ে একটি গাড়িতে তোলা হয়। ফাওয়াদ চৌধুরী আরও জানান, ইমরান খানকে হত্যার লক্ষ্যেই গুলি চালানো হয়েছিল।
হামলার পরপরই পাকিস্তানি সম্প্রচারমাধ্যম আওয়াজ টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে ফাওয়াদ চৌধুরী বলেন, ‘ইমরান খানসহ মোট তিনজন এই হামলায় আহত হয়েছেন। অন্য দুজন হলেন—সিনেটের ফয়সাল জাভেদ এবং আহমাদ ছাত্তা।’
এদিকে, পিটিআইয়ের আরেক নেতা ইমরান ইসমাইল বলেছেন, ইমরান খানকে লক্ষ্য করে তিন থেকে চারবার গুলি করা হয়। পাকিস্তানি সম্প্রচারমাধ্যম বোল টিভির সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘যখন হামলা হয় তখন আমি তাঁর পাশেই ছিলাম। ফয়সাল জাভেদও আহত হয়েছেন। ইমরান খানের পায়ে তিনটি গুলি লেগেছে।’
ইমরান ইসমাইল আরও বলেন, ‘হামলাকারী একে–৪৭ রাইফেল নিয়ে ইমরান খানকে বহনকারী কন্টেইনার ট্রাকের ঠিক সামনেই ছিল।’ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয় পড়া এক ভিডিও থেকে দেখা গেছে, গুলি চালিয়ে হামলাকারী পালিয়ে যাওয়ার সময় আশপাশের লোকজন তাঁকে ঝাপটে ধরে ফেলে।

নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. হারুনুর রশিদ খান হত্যা মামলার অন্যতম আসামি আরিফ সরকারকে (৪০) ইন্টারপোলের রেড নোটিশের মাধ্যমে দুবাই থেকে গ্রেপ্তার করে দেশে ফিরিয়ে এনেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)...
৬ দিন আগে
রাজধানী ঢাকার অপরাধজগতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা নিয়ে শীর্ষ সন্ত্রাসীদের মধ্যে ‘লড়াই’ আবারও প্রকাশ্যে এল হাজারীবাগের শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাঈম আহমেদ ওরফে টিটন হত্যাকাণ্ডের মধ্য দিয়ে। এই হত্যাকাণ্ডে সন্দেহভাজন হিসেবে নাম শোনা যাচ্ছে অপর দুই শীর্ষ সন্ত্রাসীর।
১২ দিন আগে
একই পরিবারের সাত সদস্যের বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের অভিযোগে মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। অভিযুক্ত ব্যক্তিরা হলেন মো. আব্দুল আওয়াল (৬৫); তাঁর তিন মেয়ে মোছা. আসমা (৪৩), রেশমা খাতুন (৩৯) ও লিজা বেগম ওরফে লিপি আক্তার (৩১); দুই জামাতা মো. মানিক মিয়া (৩৬)....
২৩ দিন আগে
স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরের জাল সিল তৈরির চেষ্টার অভিযোগে মো. আবু তৈয়ব (৪৩) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার শাহবাগ থানা-পুলিশ তাঁকে আটক করে।
০৭ এপ্রিল ২০২৬