Ajker Patrika

ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে আক্রান্ত বৃদ্ধের মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি
আপডেট : ০১ জুলাই ২০২৬, ১৫: ৪৪
ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে আক্রান্ত বৃদ্ধের মৃত্যু
চলতি বছরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। ছবি: আজকের পত্রিকা

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত চমকফুল (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। চলতি বছরে হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে।

মৃত চমকফুল জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার গাজিরপাড়া এলাকার বাসিন্দা।

আজ বুধবার (১ জুলাই) বেলা ১১টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মুহাম্মদ মাইন উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

মুহাম্মদ মাইন উদ্দিন বলেন, মৃত চমকফুল গত ২৭ জুন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালের মেডিসিন ১১ নম্বর ওয়ার্ডে ভর্তি হন। পরে তাঁর অবস্থার অবনতি হলে ২৮ জুন হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দিবাগত মধ্যরাতে তিনি মারা যায়।

হাসপাতাল সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সাতজন ভর্তি হয়েছেন। হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন আছেন ১৩ জন। তাঁদের মধ্যে পুরুষ ৯ জন, নারী ৩ ও শিশু একজন।

চলতি বছরে হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৩৩ জন চিকিৎসা নিয়েছেন। তাঁদের মধ্যে চিকিৎসা নিয়ে ফিরে গেছেন পাঁচজন।

আক্রান্ত ব্যক্তিদের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে। আক্রান্ত ব্যক্তিদের অধিকাংশই ঢাকা থেকে আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত