ময়মনসিংহের গফরগাঁওয়ে দরিদ্রদের খাদ্যসহায়তার (ভিজিডি) চাল কিনে মজুত করে রাখায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সেই সঙ্গে জব্দ করা হয় ৫৩ বস্তা চাল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গফরগাঁও ইউনিয়নের উথুরি গ্রামের সোহেল মিয়া সরকারি ভিজিডির চাল কিনে বাড়ির পাশে পরিত্যক্ত একটি চাল ভাঙানোর কলঘরে মজুত করে রাখেন। খবর পেয়ে রোববার বিকেলে গফরগাঁও থানা-পুলিশ ওই বাড়িতে অভিযান চালিয়ে খাদ্য বিভাগের ৩০ কেজি ওজনের ৫৩ বস্তা চাল জব্দ করে। এ ঘটনায় গফরগাঁও থানার উপপরিদর্শক (এসআই) নূরুল হক বাদী হয়ে রোববার রাতে পাঁচজনকে আসামি করে মামলা দায়ের করেন। এর পরই পুলিশ চারজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তাররা হলেন উথুরী গ্রামের নজরুল মোল্লা, সোহেল, পলাশ ও সোহেল মিয়া।
এ বিষয়ে গফরগাঁও ইউনিয়ন পরিষদের প্রশাসক ও সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, `প্রতি মাসে কার্ডধারী সুবিধাভোগীদের মাঝে ৩০ কেজি করে ভিজিডির চাল বিনা মূল্যে বিতরণ করা হয়। ভোক্তারা ইউনিয়ন পরিষদ থেকে চাল গ্রহণ করে কোথাও বিক্রি করে দিলে এতে আমাদের বলার কিছু থাকে না।’
মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মোরাদ হোসেন বলেন, মামলায় অভিযুক্ত পাঁচজনের মধ্যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। অপরজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেলে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। মারা যাওয়া তিন শিশুর মধ্যে দুজন ছেলে ও একজন মেয়ে। তাদের বয়স ৪ থেকে ৭ মাসের মধ্যে। গত ২০ থেকে ২৩ এপ্রিল পর্যন্ত সময়ের মধ্যে এরা হাসপাতালে ভর্তি হয়। এই শিশুদের মধ্যে একজন জেলার গৌরীপুর, একজন জামালপুরের মাদারগঞ্জ ও অপরজন
৪ মিনিট আগে
পদোন্নতির দাবিতে শিক্ষকদের লাগাতার কর্মবিরতির কারণে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম ২১ এপ্রিল থেকে কার্যত অচল হয়ে পড়েছে। প্রায় ৬০ জন শিক্ষকের পদোন্নতি আটকে থাকা এবং শিক্ষকসংকট নিরসনের দাবিতে ক্লাস বন্ধ রেখে এই আন্দোলন করছেন তাঁরা। শিক্ষকেরা অভিযোগ করেছেন, উপাচার্য প্রফেসর ড. তৌফিক আলম তাঁদের
১৪ মিনিট আগে
প্রায় দুই মাস আগে রায়পুরা পৌর এলাকায় অবস্থিত জান্নাতুল বুশরা বালিকা মাদ্রাসায় ওই ছাত্রী ও তার ছোট ভাইকে ভর্তি করা হয়। তারা মাদ্রাসায় অবস্থান করে (আবাসিক) পড়াশোনা করছিল।
২৭ মিনিট আগে
আটকের বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শামছুল আজম। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান চালিয়ে ভোরের দিকে তাঁকে আটক করা হয়। বর্তমানে তাঁকে ফরিদপুর কোতোয়ালি থানার হেফাজতে রাখা হয়েছে।
২৯ মিনিট আগে