
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ধারা ইউনিয়নের পূর্বধারা এলাকায় দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে সরকারি কমিউনিটি ক্লিনিকের সেবা প্রদান। সেবা প্রদানকারী কর্মীর মৃত্যুর পর নতুন কেউ পদায়ন না হওয়ায় টানা তিন মাস ধরে তালা ঝুলছে প্রতিষ্ঠানটিতে। এতে প্রাথমিক স্বাস্থ্যসেবা ও বিনা মূল্যে ওষুধ না পেয়ে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রান্তিক জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে উপজেলার ধারা ইউনিয়নের পূর্বধারা এলাকায় গড়ে তোলা হয় ‘পূর্বধারা কমিউনিটি ক্লিনিক’। এর ওপরই ওই এলাকার কয়েক গ্রামের মানুষ নির্ভরশীল। কিন্তু দীর্ঘদিন ধরে এটি বন্ধ থাকায় দূরদূরান্ত থেকে গিয়ে রোগীরা খালি হাতে ফিরে যাচ্ছে। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে প্রসূতি, শিশু ও বয়স্ক রোগীরা। তাদের বাধ্য হয়ে উপজেলা সদর হাসপাতালে যেতে হচ্ছে।
ক্লিনিকের বন্ধ ফটকের সামনে দাঁড়িয়ে স্থানীয় প্রবীণ বাসিন্দা সাদেক আলী আক্ষেপ করে বলেন, ‘বাবারে কী আর কইতাম। তিন মাস ধইরা দেহি বন্ধ থাহে। আগে যায় দুই-চারটা ওষুধ পাইতাম, হেইডা তো এহনো পাই না। আমরা চাই, আবার চালু অক।’
হাসপাতালে ওষুধ ও পরামর্শ না পেয়ে ঘুরে যাওয়া আম্মীয়া খাতুন নামের এক নারী বলেন, ‘হাসপাতালে আইলেও খোলা থাকে না। খালি দেহি বন্ধ থাহে। হুনছি ডাক্তার মইরা গেছে, এহন আর খোলে না। কয়েক দিন এক ডাক্তার আইত, এহন আর কেউ আহে না।’
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ওই ক্লিনিকে দায়িত্বরত কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) মাহবুবর রহমান ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান। এরপর পদটি শূন্য হওয়ায় ক্লিনিকটির দৈনন্দিন সেবা প্রদান বন্ধ হয়ে যায়। পরে সাময়িকভাবে বিকল্প লোক দিয়ে কয়েক দিন সেবা প্রদান করা গেলেও বর্তমানে তা সম্পূর্ণ বন্ধ রয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রাণেশ চন্দ্র পণ্ডিত জানান, দায়িত্বপ্রাপ্ত কর্মী মারা যাওয়ায় বেশ কিছুদিন ধরে সেবা বিঘ্নিত হচ্ছে। তবে সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রাণেশ চন্দ্র পণ্ডিত আরও বলেন, ‘পূর্বধারা কমিউনিটি ক্লিনিকের দায়িত্বপ্রাপ্ত সিএইচসিপি মাহবুবর রহমান ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়ায় গত চার-পাঁচ মাস ধরে সেবা প্রাপ্তিতে ব্যাঘাত ঘটছে। তবে সম্প্রতি এক আলোচনা সভায় আমরা সিদ্ধান্ত নিয়েছি—আগামী মাসের ১ তারিখ থেকে সপ্তাহে অন্তত দুই দিন সেখানে প্রেষণে কর্মী পাঠিয়ে নিয়মিত চিকিৎসাসেবা নিশ্চিত করা হবে।’

নেত্রকোনার মদন উপজেলায় ১১ বছর বয়সী এক শিশুর অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় দায়ের করা মামলায় এবার সদ্য জন্ম নেওয়া নবজাতকের ডিএনএ নমুনা সংগ্রহ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এর আগে, মামলার অভিযুক্ত মাদ্রাসাশিক্ষক আমান উল্লাহ মাহমুদী সাগরের ডিএনএ নমুনাও সংগ্রহ করা হয়েছিল।
৯ মিনিট আগে
সিলেটের কোম্পানীগঞ্জে গৌরীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনিল চন্দ্র শর্ম্মার অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বক্তারা তাঁকে অঞ্চলের শিক্ষার “আলোকবর্তিকা” হিসেবে উল্লেখ করেন। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রবিন মিয়া।
১৯ মিনিট আগে
পাবনা জেলার নতুন পুলিশ সুপার হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন আবু আশ্রাফ। একই দিন বিদায়ী পুলিশ সুপার মো. ছুফি উল্লাহকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে পাবনা পুলিশ সুপারের কার্যালয়ে বিদায়ী পুলিশ সুপার মো. ছুফি উল্লাহর কাছ থেকে দায়িত্ব গ্রহণ করেন আবু আশ্রাফ।
২৪ মিনিট আগে
আজ বৃহস্পতিবার বিকেলে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার বাড়াকান্দি রেলওয়ে মাঠে রেফারির প্রথম বাঁশি বাজতেই যেন সময় উল্টো পথে হাঁটতে শুরু করল। বয়স এখন কারও ৫৫, কারও ৬০, আবার কারও ৬৫। কিন্তু বল গড়াতেই বয়স যেন কোথাও মিলিয়ে গেল। দৌঁড়, পাস, হাসি, গোলের উল্লাস সব মিলিয়ে মাঠজুড়ে ফিরে এল বহুদিন আগের সেই শৈশব।
৩১ মিনিট আগে