ময়মনসিংহের তারাকান্দায় ছুরিকাঘাতে খুন হয়েছেন এক যুবক। মঙ্গলবার (২৩ এপ্রিল) রাতে সিগারেট কিনে টাকা দেওয়ার সময় ১০ টাকার ছেঁড়া নোট না নেওয়ায় দোকান মালিক ও ছেলেকে ছুরিকাঘাত করেন ক্রেতা। ঘটনাস্থলেই ছেলের মৃত্যু হয়। সংকটাপন্ন অবস্থায় বাবাকে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে ঢাকায় রেফার করা হয়।
পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলাটির বানিহালা ইউনিয়নের মাঝিয়ালি বাজারে মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে এ খুনের ঘটনা ঘটে। বাজারে মুদি দোকান রয়েছে দিগারকান্দা গ্রামের সাদেক মুন্সির (৬২)। ছেলে ইকবাল হোসেনকে (২২) নিয়ে মঙ্গলবার সন্ধ্যার পর দোকানে বসে ছিলেন তিনি। রাত ৮টার দিকে সিগারেট কিনতে আসেন একই গ্রামের ফারুক মিয়া। সিগারেট নিয়ে একটি দশ টাকার নোট দেন। ছেঁড়া থাকায় বদলে দিতে বলেন ইকবাল। এতে রেগে যান ফারুক। বাগ্বিতণ্ডার একপর্যায়ে ফারুক তাঁর ছোট ভাই পারভেজ মিয়াকে ডেকে আনেন। সেখানে কিছুক্ষণ বাগ্বিতণ্ডার একপর্যায়ে পারভেজ ছুরি দিয়ে দোকানের ভেতরেই ইকবালকে এলোপাতাড়ি আঘাত শুরু করেন। বাবা সাদেক মুন্সিকেও ছুরিকাঘাত করেন। এতে ইকবাল ঘটনাস্থলেই মারা যান। গুরুতর অবস্থায় সাদেক মুন্সিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত ১০টার দিকে ঢাকায় পাঠানো হয়।
তারাকান্দা থানার ওসি ওয়াজেদ আলী বলেন, দোকানে সিগারেট কিনতে গিয়ে ছেঁড়া নোট দেওয়া নিয়ে বাগ্বিতণ্ডার জেরে হত্যার ঘটনা ঘটে। সাদেক মুন্সির অবস্থাও গুরুতর। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দু’জনকে হেফাজতে নেওয়া হয়েছে। তবে ফারুক ও পারভেজকে পাওয়া যায়নি।

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
৪ দিন আগে
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘আয়নাবাজি’ সিনেমার মতো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অন্য আসামির হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন মো. আজিজুল হক নামের এক ব্যক্তি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করেছে কারা কর্তৃপক্ষ।
১৮ দিন আগে
পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত।
১৮ দিন আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
২২ দিন আগে