
সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং হালুয়াঘাট উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আনিছুর রহমানকে দলের সব সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
রোববার (১২ জুলাই) সন্ধ্যায় ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহসভাপতির পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কেন্দ্রীয় সংসদ এই সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন।
উল্লেখ্য, এর আগে গত রোববার মাদক সেবনের দায়ে তাঁকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী আদালত তাঁকে এক বছরের কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড দেন।

এক বছর বয়সে বাবাকে হারানোর পর দাদা-দাদির কাছে বড় হয় আকাশ ইসলাম। মা ছেড়ে যাওয়ায় চার বছর বয়সে ২০০৭ সালের অক্টোবরে ফুফু তাঁকে কুষ্টিয়া শিশু পরিবারে ভর্তি করে দেন। ২০২১ সালে এসএসসি ও ২০২৩ সালে এইচএসসি পাস করে এখন তিনি কুষ্টিয়া সরকারি কলেজে স্নাতক প্রথম বর্ষে অধ্যয়নরত।
২৯ মিনিট আগে
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৩৭৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন থানায় ৪১টি মামলা দায়ের করা হয়েছে।
১ ঘণ্টা আগে
নোয়াখালীর হাতিয়ায় সংরক্ষিত বনের গাছ কাটার অভিযোগে মো. তারিফ (৩৩) নামে এক ব্যক্তিকে আটক করেছে বন বিভাগ। মঙ্গলবার (১৪ জুলাই) সকালে বন আইনে দায়ের করা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
মুন্সিগঞ্জের সিরাজদিখানে রাস্তার পাশ থেকে উদ্ধার হওয়া এক মিশুকচালকের মৃত্যুর রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। ঘটনার তদন্তে দুর্ঘটনায় জড়িত ডাম্পট্রাক চালককে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে দুর্ঘটনায় ব্যবহৃত ডাম্প ট্রাকটিও জব্দ করা হয়েছে।
১ ঘণ্টা আগে