
খুলনার মহানগরীর চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজ নাজিম ওরফে নাদিম এবং তার সহযোগী মাসুদ রানাকে বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার করেছে র্যাব-৬-এর সিপিসি স্পেশাল কোম্পানির সদস্যরা। আজ শুক্রবার বেলা ১২টার দিকে মহানগরীর লবণচরা থানার ইসলামপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন– লবণচরা থানার আমতলা এলাকার শাহজাহানের ছেলে নাজিম ওরফে নাদিম (৩০) এবং ইসলামপাড়া এলাকার আবদুর রহমান মিয়াজির ছেলে মো. মাসুদ রানা (৩৭)।
র্যাব-৬ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকাল ১১টা ৫০ মিনিটে ইসলামপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে অস্ত্রধারী সন্ত্রাসী নাদিম ও রানাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর নাদিমের বসতবাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় তার দেওয়া তথ্যের ভিত্তিতে ঘর থেকে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড তাজা গুলি, এক রাউন্ড খালি কার্তুজ এবং একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। এসব অস্ত্র সাক্ষীদের সামনে আইনি প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে।
র্যাবের দাবি, গ্রেপ্তার নাদিম লবণচরা এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজ হিসেবে পরিচিত। তাদের দুজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন। এরপর জব্দ বিদেশি পিস্তল, গুলি, ম্যাগাজিন ও অন্য আলামতসহ তাদের লবণচরা থানায় হস্তান্তর করা হবে।

বরিশালের আগৈলঝাড়ায় এক নারী ইউপি সদস্য গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ ও তাঁর পরিবার। গত শুক্রবার রাতে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
১৬ মিনিট আগে
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস বিকল হয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে সংঘর্ষে অন্তত ১০ জন গুরুতর আহত হয়েছেন। গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কামারদহ ইউনিয়নের চাপড়িগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে...
৩১ মিনিট আগে
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৫৯০টি ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। আজ রোববার ঠাকুরগাঁও বিচারিক আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গতকাল শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার ৫ নম্বর দুওসুও ইউনিয়নের ৯...
১ ঘণ্টা আগে
কাঁধের টিউমার অপসারণ করাতে গিয়ে ‘ভুল অস্ত্রোপচারে’ মারা গেছেন কৃষক ওসমান গণি (৫৫)। একই চিকিৎসকের ভুল অস্ত্রোপচারের শিকার হয়ে পঙ্গু হওয়ার পথে আরও তিনজন নারী-পুরুষ।
৭ ঘণ্টা আগে