খুলনার লবণচরায় অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন, গুলিসহ ‘বি কোম্পানির’ তিনজন অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র্যাব-৬, স্পেশাল কোম্পানি। আজ রোববার বিকেলে পাঠানো র্যাবের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
র্যাব জানায়, আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে র্যাব-৬, সিপিসি স্পেশাল কোম্পানির একটি চৌকস অভিযানকারী দল গোপন সংবাদের ভিত্তিতে কেএমপি, খুলনার লবণচরা থানাধীন রায়পাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে খুলনার শীর্ষ সন্ত্রাসী গ্রুপ ‘বি কোম্পানির’ তিনজন অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার হওয়া আসামিরা হলেন পিরোজপুর বালিয়াপাড়া এলাকার ফজলুল হক সরদারের ছেলে মো. ইলিয়াস সরদার (৪২), গোপালগঞ্জ সদর বকুলতলা এলাকার তৌহিদের ছেলে মো. সুজন (৩৮) এবং বরগুনার আমুয়া ব্যাপারীপাড়া এলাকার মৃত আমজাদ ব্যাপারীর ছেলে মো. নান্না ব্যাপারী (৫৭)।
র্যাবের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অভিযানকালে আটক ৩ নম্বর আসামি নান্না ব্যাপারীর বসতঘরে তল্লাশি চালিয়ে ১ নম্বর ও ২ নম্বর আসামির হেফাজতে থাকা দুটি বিদেশি পিস্তল, সাতটি তাজা গুলি এবং ১,৫৩,৩০০ টাকা উদ্ধার করা হয়। উদ্ধার আলামত উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক জব্দ করা হয়।
গ্রেপ্তার আসামিদের পিসি-পিআর পর্যালোচনায় দেখা যায়, কেএমপিসহ পিরোজপুর ও বরগুনা জেলায় আসামিদের বিরুদ্ধে হত্যাচেষ্টা, মাদক, চুরিসহ একাধিক মামলার তথ্য রয়েছে।
গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। মামলা রুজু শেষে উদ্ধার আলামতসহ আসামিদের কেএমপি, খুলনার লবণচরা থানায় হস্তান্তর করা হবে বলে জানানো হয়।

স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় অভিনেতা জাহের আলভীকে জামিন দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের বেঞ্চ গতকাল রোববার এ রায় দেন। জাহের আলভীর পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন ও আইনজীবী শেখ রফিকুল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল...
৫ মিনিট আগে
বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ উপলক্ষে ঝিনাইদহ সদর উপজেলার গান্না ইউনিয়নের কালুহাটি কমিউনিটি ক্লিনিকে আজ এক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে গর্ভবতী মা, প্রসূতি মা, শিশুদের অভিভাবক ও কমিউনিটি ক্লিনিকের বিভিন্ন সেবাগ্রহীতা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
১৫ মিনিট আগে
বরিশালের বাকেরগঞ্জে বোমা সদৃশ বস্তুর বিস্ফোরণের ঘটনায় নারী ও শিশুসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। আজ সোমবার সকালের দিকে উপজেলার ভরপাশা ইউনিয়নের দুধলমৌ গ্রামের শাহ আলম হাওলাদারের বাড়িতে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দগ্ধদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) পাঠানো হয়ে।
১৮ মিনিট আগে
ভোলায় গুলিতে নিহত ভোলা জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. নূরে আলমকে স্মরণ করলেন জেলা ছাত্রদলের নেতা-কর্মীরা। আজ সোমবার ছিল নূরে আলমের চতুর্থ মৃত্যুবার্ষিকী। এই উপলক্ষে নানা কর্মসূচি পালন করেছে জেলা ছাত্রদল।
২৪ মিনিট আগে