
খুলনার আদালত কলেজছাত্র সৈয়দ অলিফ রোহান (১৯) হত্যা মামলার প্রধান আসামি তাসিন মোড়লকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন। গতকাল সোমবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক আলমাচ মৃধা এ রায় ঘোষণা করেন।
আজ মঙ্গলবার সরকারপক্ষের আইনজীবী স্পেশাল পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট কামরুন নাহার হেনা এ তথ্য নিশ্চিত করেন।
নিহত সৈয়দ অলিফ রোহান ফুলতলা উপজেলা সদরের ফুলতলা এম এম কলেজের সমাজকর্ম অনার্স প্রথম বর্ষের ছাত্র ছিলেন। ২০২৩ সালে আসামি তাসিন মোড়ল অপ্রাপ্তবয়স্ক হওয়ার বিষয়টি সামনে এলে আদালত তার মামলাটি পৃথক করে নারী ও শিশু আদালতে স্থানান্তর করেন।
আদালত সূত্র জানায়, ২০২২ সালের ৩১ মার্চ দুপুরে ফুলতলা এম এম কলেজ প্রাঙ্গণে প্রকাশ্য দিবালোকে কিশোর গ্যাংয়ের সদস্যরা মেয়েদের উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় পায়গ্রাম কসবা গ্রামের সৈয়দ আবু তাহেরের ছেলে ও সমাজকর্ম অনার্স প্রথম বর্ষের ছাত্র সৈয়দ অলিফ রোহানকে হত্যা করে।
এ ঘটনায় নিহত রোহানের বাবা বাদী হয়ে ওই বছরের ১ এপ্রিল পাঁচজনের নাম উল্লেখ করে ফুলতলা থানায় হত্যা মামলা করেন। এ মামলার প্রধান আসামি ছিল স্থানীয় তাজপুর গ্রামের জাহাঙ্গীর মোড়লের ছেলে তাসিন মোড়ল।
মামলার অন্য আসামিরা হচ্ছে সাব্বির ফরাজি, দীপ্ত সাহা, শান্ত গাজী ও শেখ আবু হাসানাত। ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে আসামি দীপ্ত সাহাকে গ্রেপ্তার করে। পরে সে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান ও কিলিং মিশনে অংশগ্রহণকারীদের নাম প্রকাশ করে।
চাঞ্চল্যকর এই হত্যার সুষ্ঠু তদন্তের স্বার্থে পরে মামলাটি পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) হস্তান্তরিত করা হয়।
সরকারপক্ষের আইনজীবী স্পেশাল পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট কামরুন নাহার হেনা বলেন, দীর্ঘ শুনানি ও সাক্ষ্য গ্রহণ শেষে আদালত মামলার প্রধান আসামিকে শাস্তি দেওয়ায় বিচার বিভাগের প্রতি মানুষের আস্থা বাড়বে।

চট্টগ্রাম নগরের সিটি গেট পুলিশ চেকপোস্টে একটি দূরপাল্লার বাস থেকে ব্যাগ উদ্ধারের ঘটনায় রহস্য তৈরি হয়েছে। পুলিশ প্রথমে ব্যাগ উদ্ধারের বিষয়টি অস্বীকার করলেও সিসিটিভি ফুটেজ ও সংশ্লিষ্টদের বক্তব্যে ব্যাগটি পুলিশের জিম্মায় নেওয়ার তথ্য পাওয়া গেছে।
২ ঘণ্টা আগে
চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনে দফায় দফায় টাকা ঢালার পরও এই রুটে ট্রেনের গতি আটকে দোহাজারী অংশে। দোজাহারী থেকে কক্সবাজার পর্যন্ত ট্রেনের গতি ঘণ্টায় ৮০ কিলোমিটার। অথচ চট্টগ্রাম থেকে দোহাজারী অংশে গতি মাত্র ১০ থেকে ৩০ কিলোমিটার। এর মধ্যেই আবার পাহাড়তলী-চট্টগ্রাম-দোহাজারী ৬২ কিলোমিটার রেললাইন...
৩ ঘণ্টা আগে
স্থানীয় মাটি ও আবহাওয়া সহনশীল মানসম্পন্ন বীজ, চারা, কলম উৎপাদনের পর তা সুলভ মূল্যে কৃষকের মাঝে সরবরাহের কথা থাকলেও উল্টো ঘটছে পার্বত্য জেলা রাঙামাটির বনরূপা হর্টিকালচার সেন্টারে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পরিচালিত কেন্দ্রটির উপপরিচালক (ডিডি) মো. মাহবুবুর রশীদ চারা উৎপাদন না করে বাইরের জেলার...
৪ ঘণ্টা আগে
রংপুরের গঙ্গাচড়ায় বিএনপির দুই নেতার বিরুদ্ধে বেতগাড়ী একরামিয়া বহুমুখী ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার জমি বন্ধক রেখে ৫০ লাখ টাকা আত্মসাৎ ও জমি ভোগদখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গঠিত তদন্তে কমিটির প্রতিবেদন এখনো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা হয়নি বলে জানা গেছে।
৪ ঘণ্টা আগে