
খুলনা নগরীর সিএন্ডবি কলোনির দারুস সালাম জামে মসজিদের পাশের পুকুরে গোসল করতে গিয়ে খুলনা পাবলিক কলেজের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী শাহেদ মাহমুদ (৮) পানিতে ডুবে মারা গেছে। আজ বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শাহেদ মাহমুদের বাবা আব্দুর রহমান একজন ব্যবসায়ী। মা ইউসিবিএল ব্যাংকের কর্মকর্তা।
ঘটনার সময় শিশুটির বাবা ও বড় ভাই বাসায় ছিলেন। তাঁরা জানান, শাহেদ সাঁতার জানত।
শোকার্ত বাবা আব্দুর রহমান বলেন, ‘গোসল করবে জানিয়ে শাহেদ বাসা থেকে বের হয়। একটু পরে পুকুরে তার লাশ ভেসে ওঠে।’
আব্দুর রহমান জানান, আজ বৃহস্পতিবার বাদ আসর দারুস সালাম জামে মসজিদ প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে শাহেদকে নগরীর গোয়ালখালী কবরস্থানে দাফন করা হবে।

হাইওয়ে পুলিশের সভায় আগামী মাসের প্রধান কর্মপরিকল্পনা হিসেবে মহাসড়কে ডাকাতি প্রতিরোধ এবং যানজট নিরসনকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয় ও এ বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়। এ ছাড়া মহাসড়কে আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন কার্যক্রম, যানজট নিরসন, দুর্ঘটনা প্রতিরোধ...
৭ মিনিট আগে
বরিশাল সদর উপজেলা পরিষদে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে চারা, সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি মজিবর রহমান সরওয়ার নির্ধারিত সময়ের সাড়ে ৫ ঘণ্টা পর পৌঁছান। এতে অনেক কৃষক ক্ষুব্ধ হয়ে আগেই চলে যান বলে অভিযোগ উঠেছে।
৮ মিনিট আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম মহানগর কমিটির এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিয়ের আশ্বাস দিয়ে এক কলেজছাত্রীর সঙ্গে শারীরিক সম্পর্কের অভিযোগে করা মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আফতাব মজুমদার চট্টগ্রাম মহানগর এনসিপির আহ্বায়ক কমিটির সদস্য। তিনি নগরের ওয়্যারলেস এলাকার বাসিন্দা।
৩৬ মিনিট আগে
গাজীপুরে ১৪ বছর বয়সী শিশুকন্যাকে ধর্ষণের ঘটনায় বাবাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা করেছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। আজ বৃহস্পতিবার বিচারক মো. আবুবক্কর সিদ্দিক আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে