যশোরের মনিরামপুরে গৃবধূকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে আরশিল কবির নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার সকালে তাঁকে আদালতে হাজির করা হয়েছে। এর আগে রোববার রাতে স্ত্রী নাওয়াদ জামান বরিশার (১৭) মা নওশোভা তানভিন মিঠু বাদী হয়ে মনিরামপুর থানায় তাঁর বিরুদ্ধে মামলা করেন। মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তবে আরশিল কবিরের বাবা আজমত ফকিরের দাবি, ভাত খাওয়া নিয়ে গত শনিবার রাত ১১টার দিকে স্বামীর সঙ্গে ঝগড়া হয় বরিশার। এরপর অভিমান করে গলায় ওড়না প্যাঁচিয়ে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে সে আত্মহত্যা করে।
আরশিল কবির উপজেলার পাঁচাকড়ি গ্রামের আজমত ফকিরের ছেল। তাঁর স্ত্রী বরিশা যশোর সদর উপজেলার সাতিয়ানতলা এলাকার কলেজ শিক্ষক মাহবুবুর রহমান সবুজের মেয়ে।
মামলায় এজাহরে বরিশার মা নওশোভা তানভিন মিঠু উল্লেখ করেন, খালার বাড়ি যাওয়া আসার সূত্রে আরশিল কবিরের সঙ্গে তাঁর মেয়ের পরিচয় হয়। গত বছরের ২২মে আরশিল কবির বরিশাকে ফুসলিয়ে মনিরামপুরে নিয়ে আসেন। তখন মনিরামপুর থানা-পুলিশের সহায়তায় তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়। এরপর আবার ওই মাসের ১৫ তারিখ আরশিল কবির কলেজ থেকে বরিশাকে নিয়ে আসেন।
এজাহারে বাদী আরও উল্লেখ করেন, মা-বাবা বিষয়টি মেনে না নেওয়ায় আরশিল বিভিন্ন সময় বরিশাকে নির্যাতন করে আত্মহত্যার প্ররোচনা দিতেন। বরিশা তাঁর ফুফু সুলতানা বন্যাকে মোবাইলফোনে এসব ঘটনা জানাত।
এই মামলার তদন্ত কর্মকর্তা ও নেহালপুর পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) আতিকুজ্জামান বলেন, ‘আরশিল কবিরের সঙ্গে চলে আসায় বাবা মাহবুবুর রহমান আর বরিশার খবর রাখেননি। মেয়ের আত্মহত্যার খবর শুনেই তাঁরা রোববার থানায় আসেন। পরে যশোর সদর হাসপাতালের মর্গে থেকে মাহবুবুর রহমান মেয়ে বরিশার লাশ গ্রহণ করেন।’
এসআই আতিকুজ্জামান আরও বলেন, ‘স্বজনদের অভিযোগে বরিশাকে নির্যাতন করে আত্মহত্যা করতে বাধ্য করেছে স্বামী। এ অভিযোগে তাঁরা মেয়ের স্বামী আরশিল কবিরকে আসামি করে আত্মহত্যার প্ররোচনার মামলা করেছেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।’

অনলাইন জুয়ার মাধ্যমে প্রতারণামূলকভাবে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করে তা পাচার করার অভিযোগে গ্রেপ্তার ৬ চীনা নাগরিকসহ আটজনকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ রিমান্ডে নেওয়ার এ আদেশ দেন।
৭ দিন আগে
বিদেশে অর্থ পাচার রোধে সরকারের নানা পদক্ষেপের মধ্যেও অনলাইন জুয়া ও সাইবার প্রতারণার মাধ্যমে দেশি-বিদেশি চক্র সহজেই অর্থ পাচার করছে বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
৭ দিন আগে
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। আজ বুধবার ঢাকার বিশেষ জজ আদালত-৫-এ মামলার বাদী দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক হাফিজুল ইসলাম সাক্ষ্য দেন।
৮ দিন আগে
নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. হারুনুর রশিদ খান হত্যা মামলার অন্যতম আসামি আরিফ সরকারকে (৪০) ইন্টারপোলের রেড নোটিশের মাধ্যমে দুবাই থেকে গ্রেপ্তার করে দেশে ফিরিয়ে এনেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)...
১৪ দিন আগে