মেহেরপুরের গাংনীতে মানবপাচার মামলার পলাতক আসামি মো. আমিরুল ইসলামকে (৪২) গ্রেপ্তার করেছে র্যাব।
আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার সাহারবাটি চার চারা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো. আমিরুল ইসলাম উপজেলার সাহেবনগর গ্রামের রঞ্জিত মন্ডলের ছেলে।
র্যাব-১২ (গাংনী ক্যাম্প) এর সহাকারী পুলিশ সুপার মো. মনিরুজ্জামান বলেন, মানবপাচার মামলার পলাতক এজাহারনামীয় আসামি মো. আমিরুল ইসলাম উপজেলার সাহারবাটি ইউনিয়নের চারচারা বাজার এলাকায় অবস্থান করছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি চৌকস দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
আমিরুল ইসলাম লোকজনদের বিদেশে পাঠানোর কথা বলে মুক্তিপণ দাবি করত। এলাকার বিভিন্ন পর্যায়ের ১৪০-১৫০ জন ছেলের অভিভাবকদের নিকট থেকে ৪ লাখ ৮০ হাজার টাকা থেকে ৫ লাখ টাকা নিয়ে ভাল কাজ দিবে বলে মালয়েশিয়ায় পাঠানোর প্রতিশ্রুতি দিত।
গ্রেপ্তারকৃত আসামি মো. আমিরুল ইসলামকে পরবর্তী আইনানুগ পদক্ষেপ গ্রহণের জন্য গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
৪ দিন আগে
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘আয়নাবাজি’ সিনেমার মতো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অন্য আসামির হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন মো. আজিজুল হক নামের এক ব্যক্তি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করেছে কারা কর্তৃপক্ষ।
১৮ দিন আগে
পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত।
১৮ দিন আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
২২ দিন আগে