খুলনা জেলা কারাগার-২ (পুরাতন) থেকে দেয়াল টপকে পালানো ইমন মাঝিকে (৩০) তিন ঘণ্টা পর ফের গ্রেপ্তার করেছে কারা কর্তৃপক্ষ। আজ বৃহস্পতিবার বিকেল পৌনে ৫টার দিকে কারাগারের পূর্ব পাশের দেয়াল ডিঙিয়ে তিনি পালিয়ে যান। পরে রাত পৌনে ৮টার দিকে নগরীর লবণচরা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
কারাগার থেকে পালিয়ে যাওয়া ও ফের গ্রেপ্তার হওয়ার বিষয়টি নিশ্চিত করেন খুলনা জেলা কারাগারের সুপার আবু ছায়েম।
জেল সুপার বলেন, পালিয়ে যাওয়ার পর ফের গ্রেপ্তার হওয়া ইমন মাঝি নগরীর লবণচরা থানার সাচিবুনিয়া সেকেলার বটতলার জিয়ার বাড়ির ভাড়াটে আবদুল মাঝির ছেলে। কারাগার থেকে পালিয়ে তিনি তাঁর বাসায় যান। সেখান থেকেই তাঁকে গ্রেপ্তার করা হয়।

সুনামগঞ্জের জগন্নাথপুরে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে সেলিম মিয়া (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে মীরপুর ইউনিয়নের উত্তর গড়গড়ি গ্রামে এ ঘটনা ঘটে। সংঘর্ষে আরও দুজন আহত হন বলে জানিয়েছে পুলিশ।
৫ মিনিট আগে
টানা বৃষ্টিপাত ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মৌলভীবাজারে মনু নদীর বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। জেলা সদর, কমলগঞ্জ, রাজনগর ও কুলাউড়ার ১৭টি ইউনিয়নে হাজারো মানুষ পানিবন্দি। ধলাই নদীর পরিস্থিতির কিছু উন্নতি হলেও নিম্নাঞ্চলে প্লাবন বাড়ছে।
১৬ মিনিট আগে
টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বাঘাইছড়ি-দীঘিনালা, লংগদু-দীঘিনালা সড়কের বিভিন্ন অংশ এবং বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলী ইউনিয়নের করেঙ্গাতলী ও পৌর এলাকার উগলছড়ি সড়ক পানিতে তলিয়ে গেছে এবং বাঘাইছড়ি-মারিশ্যা-দীঘিনালা সড়কের ৩ কিলোমিটার এলাকায় রাস্তা ধসে যাওয়ায় যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ...
১৯ মিনিট আগে
সুনামগঞ্জের জামালগঞ্জে ১৯৫ পিস ইয়াবাসহ আটক দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আটক ব্যক্তিদের একজন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এমরান হোসেন রুবেল। বৃহস্পতিবার রাতে খেয়াঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।
২৪ মিনিট আগে