
খুলনার ‘আশিক গ্রুপের’ সক্রিয় সদস্য রফিক গাজী হত্যা মামলায় সন্দেহভাজন দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব-৬। গতকাল সোমবার সন্ধ্যায় বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাটাখালী মোড় এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, খুলনা মেট্রোপলিটন আওতাধীন লবণচরা এলাকার বাসিন্দা ইমন শরীফ (২৭) ও সজল খান (২৫)। আজ মঙ্গলবার দুপুরে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন র্যাব।
প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার সন্ধ্যায় বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাটাখালী মোড় এলাকায় অভিযান চালান র্যাব-৬ সদর কোম্পানির একটি দল। এ সময় খুলনার আশিক গ্রুপের দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়। লবণচরা থানার চাঞ্চল্যকর রফিক গাজী হত্যা মামলার সন্দিগ্ধ আসামি।
মামলার তথ্যানুযায়ী, নিহত রফিক গাজী (৪০) একজন পরিবহন ব্যবসায়ী ছিলেন। ১২ জুন বেলা সোয়া ১১টার দিকে স্ত্রী ও সন্তানকে নিয়ে লবণচরা থানার মাথাভাঙা এলাকার রায়পাড়ায় যান। সেখানে হেলমেট পরিহিত দুর্বৃত্তরা তাঁদের গতিরোধ করেন পিস্তল দিয়ে গুলি করে মোটরসাইকেলে দ্রুত পালিয়ে যান।
স্থানীয়রা গুরুতর আহত রফিক গাজীকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যান। ওই দিন দুপুরেই মারা যান তিনি।
এ ঘটনায় নিহতের স্ত্রী রিনা বেগম বাদী হয়ে লবণচরা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
র্যাব জানিয়েছেন, গ্রেপ্তারকৃত দুই আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লবণচরা থানায় হস্তান্তর করা হয়েছে।

ফরিদপুরের ভাঙ্গায় সুমন শেখ (২০) নামের এক যুবক ‘গুলিতে’ নিহত হওয়ার ঘটনায় ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। আজ বুধবার দুপুরে ও পরে সন্ধ্যায় ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তাঁরা। এ সময় তাঁরা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব সজিব মাতুব্বরকে দল থেকে বহিষ্কার এবং দ্রুত...
১৯ মিনিট আগে
কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে আমরা লক্ষ্য করছি যে, গণ-অভ্যুত্থানের প্রায় ২৩ মাস অতিবাহিত হলেও সেই প্রত্যাশার বাস্তবায়নে এখনো দৃশ্যমান ও গ্রহণযোগ্য অগ্রগতি পরিলক্ষিত হয়নি। সংস্কার কার্যক্রমে ধীর গতি, গণ-অভ্যুত্থান নেতৃত্ব নিয়ে বিভ্রান্তি এবং বিভিন্ন ক্ষেত্রে সুবিধাবাদী প্রবণতা জনগণের প্রত্যাশাকে প্রশ্ন
২২ মিনিট আগে
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় মাদক, জুয়া, ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসবিরোধী যুব সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে শহরের চত্বরে উপজেলা জামায়াতে ইসলামী যুব ও ক্রীড়া বিভাগ এ কর্মসূচির আয়োজন করে।
১ ঘণ্টা আগে
বহুল আলোচিত জয়পুরহাট সরকারি মহিলা কলেজের ছাত্রীনিবাসের অস্থায়ী নারী তত্ত্বাবধায়ক (ম্যাট্রন) সামছুন নাহার হত্যা মামলার রায় ঘোষণা করেছেন আদালত। মামলায় কলেজের দারোয়ান শহিদুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ১৩ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও আড়াই মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া...
১ ঘণ্টা আগে