
ভারতের রাজধানী নয়াদিল্লিতে আয়োজিত পাঁচ দিনব্যাপী ‘ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট সামিট’-এ মূল প্রবন্ধ পাঠ করার কথা ছিল মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটসের। কিন্তু শেষ মুহূর্তে সম্মেলন থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন তিনি। আজ বৃহস্পতিবার বক্তব্য দেওয়ার কয়েক ঘণ্টা আগে তাঁর গেটস ফাউন্ডেশন এ তথ্য জানায়।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে বিল গেটসের সম্পর্কের নতুন নথি ফাঁসের পর ক্রমবর্ধমান বিতর্কের মাঝে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে গেটস ফাউন্ডেশন জানিয়েছে, বিভিন্ন দিক বিবেচনার পর এবং সম্মেলনের মূল বিষয়গুলোর ওপর যাতে পূর্ণ মনোযোগ থাকে, তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে তারা এ বিষয়ে বিস্তারিত আর কিছু জানায়নি।
গত জানুয়ারিতে মার্কিন বিচার বিভাগ থেকে কুখ্যাত যৌন অপরাধী এপস্টেইন-সম্পর্কিত প্রায় ৩০ লাখ নথি প্রকাশ করা হয়। নতুন এসব নথিতে দণ্ডপ্রাপ্ত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে বিল গেটসের সম্পর্কের কথা উল্লেখ ছিল। এরপরই বিতর্কের সূত্রপাত হয়। বিল গেটসের মুখপাত্র এই ফাইলের তথ্যগুলোকে অযৌক্তিক ও মিথ্যা বলে অভিহিত করেছেন।
উল্লেখ্য, এপস্টেইনের কোনো ভুক্তভোগীই গেটসের বিরুদ্ধে কোনো অন্যায়ের অভিযোগ করেননি এবং ফাইলে তাঁর নাম থাকার অর্থ এই নয় যে তিনি কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন।
গেটস ফাউন্ডেশন আরও জানিয়েছে, বিল গেটসের পরিবর্তে ফাউন্ডেশনের আফ্রিকা ও ভারত শাখার প্রেসিডেন্ট অঙ্কুর ভোরা সম্মেলনে বক্তব্য দেবেন।
এদিকে সম্মেলনে ভাষণ না দিলেও বিল গেটস বর্তমানে ভারতেই অবস্থান করছেন। গত সোমবার তিনি অন্ধ্রপ্রদেশ সফর করেন। সেখানে তিনি স্বাস্থ্য, কৃষি, শিক্ষা ও প্রযুক্তি খাতের উন্নয়নমূলক উদ্যোগ নিয়ে আলোচনা করেন। গত মঙ্গলবার পর্যন্ত তাঁর ভাষণের বিষয়টি নিশ্চিত থাকলেও শেষ মুহূর্তে তিনি সরে দাঁড়ালেন।

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপের উপকূলে গতকাল সোমবার আঘাত হানে ৭ দশমিক ৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প। এতে অন্তত ১৯ জন নিহত হয়েছেন বলে জানা গেছে...
২৯ মিনিট আগে
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে বক্তব্যে ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেন, তরুণ আইনজীবীরা বিচারব্যবস্থার প্রযুক্তিগত রূপান্তরের মূল শক্তি। তিনি এআই ব্যবহারে বিচারিক স্বাধীনতা রক্ষা, স্বদেশি জুরিসপ্রুডেন্স গঠন এবং প্রযুক্তিকে সহায়ক হিসেবে দেখার ওপর গুরুত্ব দেন।
৬ ঘণ্টা আগে
বিজেপি ও আরএসএস অনলাইন প্ল্যাটফর্ম ‘ককরোচ জনতা পার্টির (সিজেপি) ’ প্রভাবকে বিদেশি ষড়যন্ত্র বলে অভিহিত করেছে। যন্তর মন্তর বিক্ষোভ ঘিরে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি ও ‘জেন জি’ রাজনীতি নিয়ে তীব্র রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে।
৭ ঘণ্টা আগে
চাগোস দ্বীপপুঞ্জ নিয়ে নতুন এই আলোচনা ভারত মহাসাগর অঞ্চলের নিরাপত্তা, যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য সামরিক সহযোগিতা, চীনের ক্রমবর্ধমান প্রভাব এবং ইরানকে ঘিরে চলমান সংঘাতের প্রেক্ষাপটে নতুন ভূরাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে।
৭ ঘণ্টা আগে